দিগদর্শন ওয়েব ডেস্ক: মহালয়ায় সল্টলেকের এ ই ব্লকে ৫০ তম বর্ষে চক্ষুদান পর্ব করল স্থানীয় মানুষদের নিয়ে। শিল্পী সৈকত বসুর তুলির ছোঁয়ায় চক্ষুদান পর্বের সহযোগী হয়েছিল মহিলা ঢাকির দল।
এই বছরের পুজোর্ট ভাবনা আলো
৩৬০° আলোকোজ্জ্বল অরণ্য। সৃজনশীল জুটি শিবাজী পাল ও বাবলু সিংহের পরিকল্পনায় এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে মণ্ডপে। অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। পূজা কমিটির সভাপতি সূুরজ চোকানি আহ্বায়ক রুদ্রদীপ বন্দ্যোপাধ্যায় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান। সংগঠনের সভাপতি মণিময় সাহা বলেন আলো আঁধার নিয়ে এক পরিবেশে আলোর জয়যাত্রা ঘোষিত হয়েছে। শারদ শুভেচ্ছা জানান সম্পাদক তাপস কান্তি সেনগুপ্ত ও কোষাধ্যক্ষ অসীম বসু।

