
দিগদর্শন ওয়েব ডেস্ক: সাউথ পয়েন্ট স্কুল ও সাউথ পয়েন্ট হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন সাউথ পয়েন্টিয়ান ড. ইন্দ্রনীল খান। উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট হাই স্কুলের অধ্যক্ষ শ্রী জয়দেব ঘোষ, সাউথ পয়েন্ট স্কুলের অধ্যক্ষা শ্রীমতী দলবীর কৌর চাড্ডা, সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির ডিরেক্টর রূপা সান্যাল ভট্টাচার্য, ট্রাস্টিজ অ্যান্ড গভর্নিং কাউন্সিলের এস. কে. ডাগা এবং এ. সি. চক্রবর্তী। কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা, বিভিন্ন পুরস্কার প্রদান এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের বার্তা তুলে ধরা হয়।

