*

দিগদর্শন ওয়েব ডেস্ক: নব রবি কিরণ ও নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার গানীর ভিতর দিয়ে চূড়ান্ত পর্ব। কোলাঘাট, রায়গঞ্জ, বারুইপুর, মালদা, বর্ধমান , দুর্গাপুর কলকাতা সহ নানা জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেন তিনটি বিভাগে। বয়সের অনুপাতে উন্মেষ, বিকাশ ও ঐশ্বর্য বিভাগের এই প্রতিযোগিতায় বিচারকেরআসনে ছিলেন অপলা বসু সেন, চন্দ্রবলী রুদ্র দত্ত,বিপ্লবে মণ্ডল, অলক রায়চৌধুরী,প্রবুদ্ধ রাহা অদিতি গুপ্ত।

সহযোগী যন্ত্রীদের মধ্যে ছিলেন,সুব্রতবাবু মুখোপাধ্যায়, নন্দন দাশগুপ্ত, সাব্যস্ত পাল এবং গৌতম চৌধুরী। আমন্ত্রিত গায়ক গায়িকাদের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা লাহিড়ী, দীপাবলী দত্ত, দেবাদূত চট্টোপাধ্যায় , ঝিনুক বসু, কোয়েল অধিকারী।


উন্মেষ বিভাগে জয়ী তিনজন অপূর্ব সুন্দর মণ্ডল, আপ্তদূতি দাশগুপ্ত ও মহাশ্রী মুন্সী। বিকাশ বিভাগে জয়ী ত্রয়ী সাগ্নিকা দেবনাথ, শ্রিয়াঙ্কা মিশ্র, ঐশী ধাড়া। ঐশ্বর্য বিভাগে জয়ী ত্রয়ী মৌমিতা মুন্সী, দ্বৈপায়ন বকসী পৌলবী কোলে। স্মারক ছাড়াও বিজয়ীদের হাতে নগদ পুরষ্কার তুলে দেওয়া হয়।
পুরষ্কারগুলি ছিল নব নালন্দার প্রতিষ্ঠাত্রী প্রয়াত ভারতী মিত্রের নামে। সুরের সাথী পুরষ্কার দেওয়া হয় সোহাঙ্কি খাটুয়া, শ্রীপর্নিকা মিশ্র এবং শ্রীরঞ্জনী মজুমদারকে। ইউটিউব চ্যানেলে গানের সুযোগ থাকছে বিজয়ীদের। এছাড়াও চূড়ান্ত পর্বের বিজয়ীদের বিশেষ ভোকাল ট্রেনিংয়ে দেওয়া হবে নিখরচায়।
