*

দিগদর্শন ওয়েব ডেস্ক : সাইকেলের প্রথম প্রচলন ১৮১৭ তে। জার্মানিতে যা ড্রাইসিন নামে পরিচিত ছিল। বাইসাইকেল শব্দের সৃষ্টি ১৮৬০ সালে ফ্রান্সে।১৮৮৮ সালে ফ্রান্সের পিয়ের মিশো ও যুক্তরাষ্ট্রের পিয়ের লালেমেন্ট দুজনে প্যাডেলচালিত সাইকেল আবিষ্কার করেন। বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি মানুষ সাইকেল চালান। শীর্ষে ভারত। তবে শহর এলাকায় সাইকেল প্রেমির মানুষ রয়েছেন ডেনমার্ক, নেদারল্যান্ড, চীন, জার্মানি ও সুইডেনে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সাইকেল চালান ২৫ লক্ষের বেশি মানুষ। এছাড়াও সামাজিক পরিষেবায় সাইকেল এক গুরুত্বপূর্ণ যান হিসেবে স্বীকৃত। মঙ্গলবার বিশ্ব সাইকেল দিবস হিসেবে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে দিনটি পালন করতে গিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন কলকাতা সাইকেল সমাজ সংগঠনের সদস্যরা।

সংগঠনের পক্ষে জানানো হয়, ভারতের মহানগরগুলির মধ্যে কলকাতায় সাইকেল ব্যবহারকারীর সংখ্যা সর্বাধিক। কিন্তু বাস্তবত ,শহরের পরিবহন পরিকল্পনা ও সড়ক পরিকাঠামো এখনও যান্ত্রিক গাড়িকেন্দ্রিক। আজ যখন বিশ্ব নবম বিশ্ব সাইকেল দিবস উদযাপন করছে, তখন কলকাতার ৬০ টি’রও বেশি প্রধান সড়ক ও রাস্তায় এখনও সাইকেল চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জরির রয়েছে। সাইকেল একদিকে যেমন জ্বালানি সাশ্রয়কারী তেমন পরিবেশ দূষণমুক্ত। তবু প্রশাসনের উদাসীনতার সাইকেল আজও কলকাতায় ব্রাত্য। বেআইনিভাবে পুলিশের চিরকুট লিখে তোলা আফায়ু করছে।

রাজ্যের নতুন সরকারের কাছে সংগঠন বেশ কয়েকটি দাবির স্মারকলিপি দিতে সিদ্ধান্ত নিয়েছে। সাইকেল লেন ও সাইকেল পার্কিং এর ব্যবস্থার জন্য দাবি ছাড়াও সাইকেলকে যেন ব্যক্তি যান হিসেবে উৎসাহিত করা হয়।উৎসাহভাতায় দেওয়ার দাবি জানানো হয়েছে।
