
দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি জিডি বিড়লা সভাগৃহে কলকাতার হিন্দুস্তান ক্লাব আয়োজিত এই ভক্তিগীত ও সাংস্কৃতিক সন্ধ্যার আসরে বিখ্যাত নাট্যদল মারুধারার সহযোগিতায় পরিবেশিত হল সুরঙ্গা ও সুশীলার কাহিনীনির্ভর এক আবেগঘন নৃত্যনাট্য।

আধ্যাত্বিক আবেশে ভরপুর এই নৃত্যনাট্যে তুলে ধরা হয় ভক্ত নরসিংহ মেহেতার সেই ঐশ্বরিক আহ্বান,করে টানে ত্রিভূবনের অধীশ্বর স্বয়ং ধরাধামে অবতীর্ণ হন সাঁওয়ারিয়া শেঠ নামে। নানহী বাইয়ের পণের দায় পূরণ করতে। হৃদয়স্পর্শী গান ও অভিব্যক্তিময় নৃত্যের মেলবন্ধনে একটি কাহিনী দর্শকদের হৃদয় স্পর্শ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা। তিনি বলেন, ভক্তি , শিল্প ওর সংস্কৃতির সৌন্দর্যকে জীবনে চলার পথে অবলম্বন হিসেবে সঞ্চয়ের জন্যই এই অনুষ্ঠানের নির্মাণ
