শিরোনাম

ইনফ্রাফিউশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড সংস্থার উদ্বোধনে ভারতের ওয়েল্ডিং শিল্পে নতুন অধ্যায়ের সূচনা

দিগদর্শন ওয়েব ডেস্ক: চার দশকের বেশি ধরে শিল্প অভিজ্ঞতায় পারদর্শী নতুন যুগের ওয়েল্ডিং কনজিউমেবলস ও ইকুইপমেন্ট কোম্পানি ইনফ্রাফিউসন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন হলো জাঁকজমকের সঙ্গে। অনুষ্ঠানের নেতৃত্ব দেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শঙ্করলাল আগরওয়াল ও সহ প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক পরিচালক সোনোয়ারমল আগরওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিলেশ আগরওয়াল , অনন্ত আগরওয়াল, আনন্দ আগরওয়াল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজ্জন ভাজাঙ্কা, সন্তোষ ভাজাঙ্কা, বিদ্যাদেবী আগরওয়াল। অনুষ্ঠানে নিজের বক্তব্যে শঙ্করলাল আগরওয়াল বলেন ইনফ্রাফিউশন শুধুমাত্র একটি কোম্পানি নয়, এটি বহু বছরের বাস্তব অভিজ্ঞ্যতা, বিশ্বাস ও শিক্ষার সমন্বয়। মা বিদ্যা দেবীর অনুপ্রেরণা ও আশীর্বাদ ছাড়াএই নতুন পদক্ষেপ সম্ভব ছিল না। নবনির্মিত এই সংস্থার লক্ষ্য উচ্চ- ক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য সরবরাহ ও নিশ্চিত পরিষেবা। ৪৬ বছরের ঐতিহ্য জাতীয় প্রকল্পে অংশ নিয়ে দেশের প্রতিরক্ষা ও রেলওয়ের মত গুরুত্বপূর্ণ বিভাগে পরিষেবা দেওয়া যেমন গর্বের তেমন আস্থার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *