শিরোনাম

কলকাতায় ভোটের বাজারে থাবা বসাতে এলো ভিনদেশী অখন্ড কার্ণি পার্টি

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : স্বাধীনতা সংগ্রামের উন্মেষ পূর্বাঞ্চল থেকে। বিশেষ করে বাংলায় বঙ্গ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের উদয় হয়েছে। সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে পরিচয় ঘটল এক নতুন পার্টির কর্মকর্তাদের সঙ্গে। কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছেন বাংলার বাইরে থেকে। রাজ্যের সভানেত্রী হয়েছেন সংগীতা চক্রবর্তী। রাজ্য সম্পাদক দেবেন্দ্র ঘোষাল।২০২১ সালে দলের জন্ম হলেও এবার প্রথম দল রাজ্যে প্রার্থী দিল। নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন স্বয়ং সভানেত্রী সংগীতা চক্রবর্তী।

উত্তর ভারতে মূলত রাজস্থান ও সংশ্লিষ্ট অঞ্চলে দুর্গা দেবীর এক রূপ কর্ণি মাতা হিসেবে পূজিত হন। রাজপুত ও চারণ সম্প্রদায়ের উপাস্য দেবী । দেবী দুর্গা, হিংলাজদেবীর উপাসনা শুরু ১৪ শতাব্দী থেকে রাজস্থানের জয়পুর বিকানীরের রাজ পরিবারের সৌজন্যে। দেবীর প্রতীক ঈগল। তাই এই দলের প্রতীক ত্রিশূল ও ঈগল। এখন বাংলায় প্রচুর পরিমাণে রাজস্থানের মানুষ বসবাস করছেন মোঘল আমল থেকে। সুতরাং অবাঙালি ভোটে দল বাংলায় সজীব হয়ে উঠবে এমন ধারণা থেকেই এবার নির্বাচনে দল প্রার্থী দিচ্ছে। রাজ্য সভানেত্রী সংগীতা চক্রবর্তীর পরিচয় তিনি মানবাধিকার কর্মী। কিন্তু ২০২১ এর নির্বাচনের পর বিজেপি দলের কর্মীরা যখন সন্ত্রাসের বাহিকারে হন বিজেপি তাঁদের নিরাপত্তার দায় না নিলেও সংগীতা চক্রবর্তী হিন্দু ভাবাবেগে সেই আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান। এই মুহূর্তে অখন্ড কার্ণী পার্টির সঙ্গে যুক্ত হয়ে হিন্দুত্বের পতাকা রক্ষার শপথ নিয়েছেন।

২০১৬ সালে সংগীতা চক্রবর্তীকে বর্ধমানের আউশগ্রামে রাজ্যের শাসকদলের আক্রমণের শিকার হতে হয়। সংগীতা চক্রবর্তী পুলিশের কাছে এফ আই আর দায়ের করে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ফুলেশ্বরী গোস্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানান। এমনকি ২০১৯ সালে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল ওই মোটা মেয়েটা যার কাপড়ের দোকান আছে তাঁকে যেন গাঁজা কেসে গ্রেপ্তার করানো হোক। সুতরাং দীর্ঘদিন ধরে তৃণমূল দলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসছেন সংগীতা। এবার একদিকে নন্দীগ্রামে বিজেপি মুখ শুভেন্দুঅধিকারী অন্যদিকে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হওয়া কতটা প্রতীকী বা কতটা তিনি কার ভোট কতটা কাটবেন সেটা বোঝা যাবে ৪ মে ফলাফল ঘোষিত হওয়ার পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *