হিন্দুস্থান ক্লাবে রামনবমী উপলক্ষে ভজনসন্ধ্যা

দিগদর্শন ওয়েব ডেস্ক: রামনবমী উপলক্ষে দক্ষিণ কলকাতার হিন্দুস্থান ক্লাব লিমিটেড বিশেষ ভজন সন্ধ্যার আয়োজন করে। উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ও বিশেষ আমন্ত্রিত অতিথিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভজন পরিবেশন করেন সন্দীপ ধান্ধারিয়া। রামনবমীর সন্ধ্যা আধ্যাত্মিক পরিবেশে মাতিয়ে রাখেন ভজনশিল্পী। ক্লাব সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা জানান, এই ভজনসন্ধ্যার অনুষ্ঠানে ভারতীয় সাংস্কৃতিক শিকড়কে মজবুত করতে এক বিশেষ ভূমিকা রাখে। দৈনন্দিন জীবনে এই ভজনসন্ধ্যা মানুষের জীবনে আলাদা এক ঐশ্বরিক অনুভূতি এনে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *