
***
দিগদর্শন ওয়েব ডেস্ক: গ্রামীণ শিক্ষা ও সামগ্রিক সামাজিক উন্নয়নকে আরও শক্তিশালী করার সামাজিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে পদ্মশ্রী মামরাআগরওয়ালা ভবনে নবনির্মিতপ্রণবানন্দ বিদ্যা মন্দিরের উদ্বোধন করা হলো। স্থানীয় শিশুদের শিক্ষার পরিসর সুসংগঠিত করতে ভারত সেবাশ্রম সংঘকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মামরাজ জয়ত্রী ফাউন্ডেশন।
প্রণবানন্দ বিদ্যা মন্দিরের উদ্বোধন করেন সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মনন্দ মহারাজ এম উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। পদ্মশ্রী মামরাজ আগরওয়াল একজন বিশিষ্ট সমাজসেবী। তাঁকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। প্রারম্ভিক ক্ষেত্রে স্কুলটি প্রাথমিক স্কুল হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে উন্নীত হবে। সঙ্গে থাকবে একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র।
মামরাজ জয়ত্রী ফাউন্ডেশনের সভাপতি মিনু প্রাইম শাড়ির প্রধান ব্রহ্মানন্দ আগরওয়াল বলেন, আমাদের লক্ষ্য শিশুদের মানসম্মত শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। বাচ্ছা পড়াও , দেশ বাড়াও আমাদের শ্লোগান। সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মনন্দ মহারাজ বলেন, এই প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি পরিকল্পনায় চালিত হবে। একদিকে শিক্ষা অন্যদিকে ব্যবহারিক প্রশিক্ষণ নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।
