আই আই এফ ডি কলকাতা ক্যালকাটা টেইনস্ট ফ্যাশন উইক ২০২৬

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড ডিজাইন কলকাতায় ক্যালকাটা টাইমস্ ফ্যাশন উইক ২০২৬ অনুষ্ঠিত হলো নিউটাউন এর এক বিলাসবহুল হোটেলে। শিক্ষালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করলেন রুট কোড রুটেড টু দ্য কালচার: ডিজাইন ফর দ্য ফিউচার।অনুষ্ঠানে শীর্ষক প্রায়োজকর কলকাতার টাইমস্।

অনুষ্ঠানের বৈশিষ্ট্য ছিল ঐতিহ্যবাহী কারুশিল্প,মোটিফে ও ইন্দো -ওয়েস্টার্ন শিল্প সৌন্দর্য। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছিলেন কলকাতার বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুইনসাররা। শিক্ষাকেন্দ্রের চেয়ারপার্সন ভিমি ভানসিল বলেন, শিক্ষাকেন্দ্র সবসময় তরুণ ডিজাইনারদের মধ্যে মৌলিকতা, আত্মবিশ্বাস ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর জোর দেয়। ক্যালকাটা টাইমস্ ফ্যাশন উইকের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে শিক্ষার্থীদের উপস্থাপনার বারইট উৎসাহ যোগায়।

শিক্ষাকেন্দ্রের কলকাতা ক্যাম্পাসের ডিরেক্টর শিখা আগরওয়াল বলেন, শুধু পোশাক তৈরি নয়, সৃজনশীলতার বিকাশ ঘটাতে নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *