অফস্টেজে এস টি বি কালেক্টিভ

***

দিগদর্শন ওয়েব ডেস্ক: শুধু তোমাকেই ভালবেসে কালেক্টিভ -এর গানের সুরে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করল কে সি সি অফ স্টেজের সিজন- ২ এর পঞ্চম পর্ব এস টি বি কালেক্টিভ। এই মঞ্চে একসময় উপস্থিত ছিলেন কবীর সুমন, অঞ্জন দত্ত, ইমন চক্রবর্তী। সঙ্গীত জগতের এই জনপ্রিয় শিল্পীদের প্রতি অনুরাগের ফলশ্রুতিতে দর্শকেরা দর্শকাসন পরিপূর্ণ করেছেন।মাত্র দু’বছরের বয়সকে সঙ্গী করে এই ব্যান্ডের মঞ্চে পদচারণায় ছিল আত্মবিশ্বাসের সৌরভ।

নিজেদের গানের ঝুলি থেকে দল পরিবেশন করেছে ১৭ টি ভালোবাসার পোস্টকার্ড। শুধু তোমাকেই ভালবেসে, আবার ভালবেসে ফেলেছি তোমায় , চাঁদের বুড়ি ইত্যাদি গানের রেশে সময় কেটে যায় প্রায় দু’ঘন্টা। সঞ্চালনায় এসেছে আরাবল্লী পর্বতের কথা, বিশ্ব উষ্ণায়ন,যুদ্ধের শিশু নিধন -এর মত রূঢ় বাস্তবের সংবেদনশীল উপস্থাপনা। আলো প্রক্ষেপণ ও শব্দের সুচতুর বিন্যাসে আন্তর্জাতিক মানের পরিচয় দেন শিলাজিৎ মজুমদার।পাঁচশিল্পী নীলাঞ্জন, সুধাবর্ষী, ঋতবান, প্রীতম ও অর্ঘ্য দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা আদায়ের করে নেন।

ভ্যালেন্টাইন্স ডে’র প্রেক্ষিতে একই দিনের কলকাতা শহরে ছিল বেশ কয়েকটি ভালোবাসার গানের অনুষ্ঠান। বিশ্বজুড়ে যুদ্ধের কাল- সর্পযোগের সন্ধিক্ষণে এই রকম গানের অনুষ্ঠান আশা যোগায়। কবির ভাষায় বলতেই হয় -আছে আছে, প্রাণ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *