
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক: রাজ্যের বেসরকারি স্বাস্থ্যব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে থাকে প্রগ্রেসিভ নার্সিংহোম এসোসিয়েশন। এই মুহূর্তে সদস্য সংখ্যা প্রায় ২২ হাজার। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয়কারীর এই সংগঠন তাদের নবম বার্ষিক সম্মেলন উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। রাজ্য নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন ১৮ টি জেলার প্রতিনিধিরা।
আগামী ২৩ ও ২৪ মার্চ বৈদিক ভিলেজ রিসর্টে অনুষ্ঠিত সন্মেলনে সাংগঠনিক প্রস্তুতির কথায় জানানো হয়। নেতৃত্বের পক্ষে চেয়ারম্যান শেখ আলহাজউদ্দিন ,রাজ্য সম্পাদক কানাইলাল দাস, সভাপতি আশুরষ্ট মণ্ডল সহ সব্যসাচী সাহা অঙ্কুর রায়চৌধুরী, গৌতম পাত্র অমিতকুমার বিশ্বাস ,অভিজিত্ মণ্ডল ডা: জয়দেব কোলে, সঞ্জীব দাস ডা: অসিত মণ্ডল ও ডা: মোশারফ মণ্ডল উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষে জানানো হয় সম্মেলনের মূল লক্ষ্য স্বচ্ছতার বাড়ানো, প্রশাসনিক কাঠামো উন্নত করা এবং ছোট, মাঝারি ও বৃহৎ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য একটি স্থিতিশীল নিয়ন্ত্রক পরিবেশ গড়ে তোলা। পাশাপাশি রাজ্যের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যবিমা প্রকল্প স্বাস্থ্য সাথীর ব্যবহারিক প্রয়োগে একশ শতাংশ সফল হওয়ার ক্ষেত্রে ভূমিকা নেওয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত ঘোষিত হবে।
এছাড়াও সন্মেলনে উপস্থাপিত হবে কয়েকটি দাবি সনদ। যেখানে নিরাপত্তা নিশ্চিতকরণ,। ক্লিনিক্যাল এস্ট্যাব্লিশমেন্ট আইনের যুক্তিসঙ্গত সংশোধন , একক জানলা লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন v, অগ্নিনির্বাপক ও দূষণ সংক্রান্ত ছাড়পত্র প্রক্রিয়া সহজীকরণ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা ও বায়োকেমিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় একচেটিয়া প্রথার নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার কথা থাকবে।
