*

দিগদর্শন ওয়েব ডেস্ক: তামাক ব্যাবহারে বিশ্বে প্রতি বছর মৃত্যুর সংখ্যা প্রায় ৮০ লাখ। তামাকে আছে ৪৮০০ টি’র বেশি রাসায়নিক । এরমধ্যে অন্তত ৬৯ টি সরাসরি ক্যান্সার সৃষ্টির জন্য চিহ্নিত। শুধু ধূমপায়ী নন পরোক্ষভাবে যারা ধূমপায়ীদের পাশে থাকেন তাঁরাও স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। অবশ্যই শিশুরা আছে এই তালিকায়। ভারতে তামাক ব্যবহারে বছরে মৃত্যুর সংখ্যা প্রায় ১৪ লক্ষ।

সৌমেন’স ওয়ার্কআউট স্বাস্থ্যসচেতন থাকতে সাধারণের মধ্যে এক সাড়া জাগিয়ের তুলছেন বেশকিছু বছর ধরে। সংস্থার উদ্যোগে ১৬ বছর ধরে তামাক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা মিছিল করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবসে। রবিবার সকালে ধর্মতলার রাসমণি রোড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত তামাকবিরোধী জনসচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় আকর্ষণ কেড়েছে তামাক ভূত। তামাকাসক্তি যে মৃত্যুকে ডেকে আনে সেটাই প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ও বিজেপি নেত্রী শতরূপা। শতরূপা বলেন, অভিভাবক হিসেবে আমাদের কর্তব্য চতিদ্বের যেকোন নেশার বস্ত সম্পর্কে সচেতন করা। কিন্তু বিষয়টা সামাজিক ব্যাধি। তাই একক প্রচেষ্টার পাশাপাশি সংঘবদ্ধ ভাবে প্রচার করা। এমন উদ্যোগ তাই প্রশংসাযোগ্য।
সংস্থার কর্ণধার সৌমেন দাস বলেন, এই পদযাত্রা শুধু একটা কর্মসূচি নয়, এটি একটি অঙ্গীকার। যা আমরা ১৬ বছর ধরে পালন করছি।সুস্থ সমাজই পারে এক সুন্দর দেশ গড়তে। এই পদযাত্রায় যোগ দেন শতাধিক ফিটনেসপ্রেমী, ছাত্রছাত্রী, যুব স্বেচ্ছাসেবক o সমাজকর্মী সহ বহু সাধারণ নাগরিক।
