শিরোনাম

মিট অ্যান্ড গ্রিট সামাজিক পরিসেবামূলক উদ্যোগীর অনুষ্ঠান

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: গণেশ চতুর্থী দিয়ে শুরু। উৎসবকালের বৃহত্তম পর্ব শেষ হবে সরস্বতী পুজো পর্যন্ত। ধর্মমত সরিয়ে জীবন যন্ত্রণার যান্ত্রিক জাঁতাকল থেকে ক্ষণিকের স্বস্তি পেতেই উৎসবের আয়োজন। কেউ খুঁজে পান শুধুই একঘেয়েমি থেকে মুক্তি। কেউ উৎসবের আড়ালে আধ্যাত্মিক উত্তরণ। কিন্তু উৎসবের প্রধান আকর্ষণ খাদ্যের বৈচিত্র্যের স্ফুরণ।

উৎসব মুহূর্তে কলকাতার ময়দান মেট্রো স্টেশনের কাছে মিডলটন চেম্বারের মত ব্রিটিশ আমলের এক ঐতিহাসিক বিশপ টমাস ফ্যান্স মিডলটনের নামে উৎসর্গীকৃত বাণিজ্যিক ইভেন্ট পরিষেবামূলক স্থানে আয়োজন হল এক মিলনমেলা। উপস্থিত হয়েছিলেন কলকাতার সামাজিক কর্পোরেট পরিষেবামূলক বৃত্তির মানুষজন ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আয়োজক সংস্থা মিডলটন চেম্বারের ম্যানেজিং ডিরেক্টর শোভাপ্রসাদ জানালেন, গত তিনবছর ধরে পিছনের সারিতে থেকে সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। স্পেনসহ আন্তর্জাতিক প্রতিনিধিদের অতিথি পরিষেবা দিয়েছি। এইবার সরাসরি কিছু পণ্য সরাসরি বাজারে নিয়ে এলাম। থাকছে প্রিমিয়াম বেকারি লাইন, কর্পোরেট গিফটিং সলিউশন ও আউটডোর ক্যাটারিং পরিষেবা চালু করা হলো। আমাদের সিগনেচার ব্রাউনি ও বেকারি কনফেকশনারি যেকোন পাঁচতারা হোটেলের গুণমানের সঙ্গে পাল্লা দিতে পারে। বড়, ছোট, মাঝারি যেকোন কর্পোরেট অনুষ্ঠান বা সামাজিক ও অনুষ্ঠানে গ্রাহক সন্তুষ্টি আমাদের লক্ষ্য। শুক্রবারের সন্ধ্যা যত প্রাপ্তবয়স্ক হয়েছে ককটেল ডিনার পার্টির জৌলুশ আর পরিবেশকারীদের আন্তরিকতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *