শিরোনাম

বাংলার বিনিয়োগ নীতি ও এম এস এম ই প্রকল্প নিয়ে লঘু উদ্যোগ ভারতীর সেমিনার

*

দিগদর্শন ওয়েভ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিনিয়োগ নীতি ২০২৬ এবং সিডবি এম এস এম ই প্রসার কর্মসূচিকে কেন্দ্র করে এক সেমিনারের আয়োজন করে লঘু উদ্যোগ ভারতী । হিন্দুস্থান ক্লাবে আয়োজিত এই সেমিনারে সরকারী আধিকারিক, শিল্পপ্রতিনিধি,উদ্যোগপতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোগী ব্যক্তিরা যোগ দেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্য সরকারি শিল্প ও বানিজ্য ও উদ্যোগ দফতরের প্রধান সচিব বন্দনা যাদব। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অতিরিক্ত মুখ্য সচিব অনুপকুমার আগরওয়াল।

লঘু উদ্যোগ ভারতীর পশ্চিমবঙ্গের সমভাগ অঞ্চলের সভাপতি কে কে সেকসারিয়া বলেন,রাজ্যে বিনিয়োগ ও শিল্প বিকাশের সম্ভবনা আছে। কর্মসংস্থান সৃষ্টি উদ্যোগপতিদের উৎসাহ প্রদান বও বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরিতে এই শিল্পগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *