শিরোনাম

রাজীব লোধা পরিবারের নবপদ অলি উতাপন ব্রত উদযাপ করলেন স্বামী মহাবীর মন্দিরে

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: সর্ব ধর্ম সমন্বয়ের দেশ ভারত। প্রতিষ্ঠানিক ধর্মের মধ্যে জৈন ধর্ম অন্যতম একটি ধর্ম। স্বয়ং মহাবীর বাংলার মাটিতে পদার্পণ করেন । বর্ধমান জেলার আসানসোল থেকে ২০ কিলোমিটার দূরের বারাবনির পুঁচড়া গ্রামে এখনও বাস করেন ৭০ টি বাঙালি জৈন পরিবার। যাঁরা সড়াক জাতি নামে পরিচিত। দুহাজার বছর আগে এখানে গড়ে ওঠে জৈন মঠ। মহাবীর স্বয়ং দুদফায় এখানে আটমাস ছিলেন।বিহারের বৈশালী কুন্ড গ্রাম থেকে বাংলার রাঢ় অঞ্চলে ধর্ম মত প্রচার যেমন করেছেন ২৪ তম তীর্থঙ্কর তেমন রাজস্থানে সিরহি জেলার নন্দিয়াতে তাঁর ভক্তরা তাঁর জীবদ্দশায় মহাবীরের মূর্তি প্রতিষ্ঠা করে জীবিত স্বামী হিসেবে অর্চনা করেন। মহাবীর নিজে রাজস্থানের ভিনমাল ও মাউন্ট আবু অঞ্চলে ভ্রমণ করে ধর্ম প্রচার করেন। মহাবীরের নির্বাণের ৮৪ বছর পর প্রিয়গ্রন্থ আচার্য চিতোরগড়ের কাছে মাধ্যমিকা অঞ্চলে প্রথম জৈন শাখা প্রতিষ্ঠা করেন। রাজস্থানে জৈন ধর্ম প্রসারে বণিক সম্প্রদায়ের এক্ বড় ভূমিকা আছে।

রাজস্থানের এমন এক সম্প্রদায়। লোধা। বণিক ও প্রশাসনিক কর্মের এক ঐতিহ্যের বাহক লোধা সমাজের একজন রাজীব লোধা। স্ত্রী নবনীত লোধা। একমাত্র পুত্র প্রখর লোধা। তিনজনের নামেই রয়েছে এক নিবিড় সম্পর্ক। রাজীব অর্থে পদ্ম। উজ্জ্বল। প্রখর সন্তান। তাঁর নামেরও অর্থ তীক্ষ্ণ। ক্ষুরধার। স্ত্রী নবনীত। অর্থ মাখনের মত কোমল। ক্ষুরধার উজ্জ্বলতার পাশাপাশি মানবিক কোমলতা মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। সম্প্রতি পরিবারের কল্যাণে নব নীত ধারাবাহিকএক ব্রত পালন করেন। জৈন রীতি অনুসারে যা নবপদ অলি উতাপন নামে পরিচিত। সম্প্রতি লোধা পরিবার এই ব্রত পালন করলেন উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলের বদ্রিদাস টেম্পল স্ট্রীটের মহাবীর স্বামী মন্দিরে।

নবপদ বছরে দুবার পালিত হয়। জৈন দর্শনের ৯ টি শ্রেষ্ঠ সত্ত্বা ও গুণাবলী নির্দেশ করে। প্রথম পাঁচটি পঞ্চ পরমেষ্টি। অরিহস্ত, সিদ্ধ, আচার্য, উপাধ্যায় ও সাধু। বাকি চার গুণাবলী সম্যক জ্ঞান, সম্যক দর্শন সম্যক চরিত্র ও সম্যক তপ। ৯ দিন ধরে পরিবারের গৃহকর্ত্রী আয়ম্বিল তপ নামে বিশেষ উপবাস ব্রত পালন করেন। দিনে একবার তেল ঘি, মশলা দুধ, দই, চিনি পরিত্যাগ করে একটি সেদ্ধ শস্য গ্রহণ করেন। নব দিন ব্রত পালনের পর মহাবীর মন্দিরে উপাচার দিয়ে তীর্থঙ্করের বন্দনা করেন। আমন্ত্রিত সামাজিক পরিমণ্ডলে পুজো ও সংগীত নিবেদনের পর শুদ্ধ শাকাহারী ভোজন করিয়ে আত্মশুদ্ধি করেন।

রবীন্দ্রনাথ জৈন ধর্মের অহিংসা ধর্ম নিয়ে বলেছেন মহাবীর এক নতুন যুগধর্মের প্রবর্তক। স্বামী বিবেকানন্দ বলেছেন, জৈন ধর্ম মানুষের নিজস্ব ধর্ম ও ঈশ্বরের ওপর নির্ভরশীল না হয়ে মানুষের নিজস্ব কর্ম ও আত্মশক্তির মাধ্যমে মোক্ষ লাভের যে পথ দেখিয়েছে তা অত্যন্ত যুক্তিবাদী ও সাহসী। বঙ্কিমচন্দ্র তাঁর সাম্য ও ধর্ম তত্ত্ব প্রবন্ধে প্রাচীন ভারতের ধর্মীয় ও সামাজিক সংস্কারের আলোচনায় জৈন ধর্মের প্রসঙ্গে মানবিকতার বার্তাকে শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *