হিন্দুস্থান ক্লাবের উদ্যোগে পশ্চিমবঙ্গ সড়ক কাঠামো সম্প্রসারণ শীর্ষক সম্মেলন

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি কলকাতার হিন্দুস্থান ক্লাবের লঞ্চারস আয়োজিত এক সম্মেলনে বাংলার গুরুত্বপূর্ণ সড়ক , জাতীয় সড়ক ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে বক্তব্য রাখলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার।

মাহেশ্বরী ইন্টারন্যাশনাল বিজনেস ফাউন্ডেশনের সহযোগিতায় লঞ্চার্স আয়োজিত বাংলার সড়ক পরিকাঠামো ও উন্নয়ন সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোগপতি শঙ্করলাল আগরওয়াল, বসন্ত কুমার পারেখ , লঞ্চারস সংস্থার কর্ণধার রাজীব লোধা প্রমুখ। সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রী অজয়কুমার পোদ্দার বলেন, রাজ্যের নব নির্বাচিত সরকার পশ্চিমবঙ্গের সড়ক উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণে বিশ্বমানের পরিকল্পনা বাস্তবায়নের পথে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি সড়ক যোগাযোগের ক্ষেত্রে রাজ্যের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে।

লঞ্চার্স সংস্থার পক্ষে রাজীব লোধা বলেন , রাজ্যের সড়ক উন্নয়নে প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে শিল্প সংস্থার অভিজ্ঞ কর্তাদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও অভিজ্ঞতা আদানপ্রদানের উদ্দেশ্যেই এই সম্মেলন। যা নতুন বাংলা গড়ার তলার্ট এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *