রাজ্যে প্রথম গোড়ালি প্রতিস্থাপন করে নজির গড়ল জেবিসিএইচ হাসপাতাল

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: মঙ্গলবার বিকেলে জেবিসিএইচ হাসপাতাল শল্য চিকিৎসায় এক নজির সৃষ্টির দাবিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কলকাতায় এই প্রথম দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পায়ের গোড়ালির সফল অস্থি প্রতিস্থাপন করেছে জেবিসিএইচ হাসপাতাল।

রাজ্যে রোবটিক সার্জারির বহুল পরিষেবা থাকলেও এই প্রথম ১৩ বছর আগে এক দুর্ঘটনায় গোড়ালিতে চোট পাওয়া এক রোগীর গোড়ালি প্রতিস্থাপন হলো। প্রথম শল্যচিকিৎসা ব্যর্থ হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েন বোলপুর নিবাসী ৩৩ বছর বয়সী শ্বাশত কুণ্ডু। ভর্তি হন জিবি সিএইচ হাসপাতালে।হাসপাতালের তরফে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রয়ী চিকিৎসক জয়দীপ ব্যানার্জি চৌধুরী, সৌরশেখর সাহা এবং দীপমাল্য চক্রবর্তী। রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
বোলপুরের এই রোগীর সফল গোড়ালি প্রতিস্থাপন রোবটিক সার্জারির ইতিহাসে এক নজির সৃষ্টি করেছে। ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত খেলোয়াড়দের গোড়ালিতে চোট পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আর্থিক দুর্বলতায় সঠিক চিকিৎসা থেকে যেন কেউ বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রেখে সরকারি স্বাস্থ্য বীমার সুযোগে গোড়ালি সংক্রান্ত দুর্ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট মানবিকতার পরিচয়ের প্রতিশ্রুতি দেয়। একথাই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *