
দিগদর্শন ওয়েব ডেস্ক: শিরিল একাডেমি এ চাইল্ড ইন নিড ইনস্টিটিউট যা শিশুদের জন্য সমাজসেবী সংগঠন সিন্নি নামে পরিচিত সম্প্রতি পালন করল সপ্তম প্রতিষ্ঠা দিবস। এবারের অনুষ্ঠান নিবেদিত হলো পুষ্টিগুণ প্রকৃতির পরিবেশে সচেতনতা অনুষ্ঠানের মধ্য দিয়ে।
ছাত্রছাত্রী , অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বেহালা শরৎ সদন মুখরিত ছিল। প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল টক শো। ছিল পুরষ্কার বিতরণ।

সংগঠনের সেক্রেটারি ও সি ই ও ইন্দ্রাণী ভট্টাচার্য জানালেন, শিশুদের সার্বিক বিকাশে প্রকৃতির অবদান ও পুষ্টিমূল্যের মূল্যায়ন প্রয়োজন।
সিন্নি ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। সকলের সহযোগিতায় এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।
