শিরোনাম

অনীশ কাঞ্জিলাল নতুন কবিতা সংকলন প্রকাশ করলেন কলকাতার প্রেস ক্লাবে

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ভলতেয়ার বলেছিলেন, কাব্যের এক গুণ যা অস্বীকার করার উপায় নেই। কারণ কাব্য গদ্যের তুলনায় অল্প কথায় অনেক বেশি ভাব প্রকাশ করা যায়। কবি ইকবাল বলেছেন কবিরা সমাজ দেহের চোখ। বাগানের মুক্ত বিহঙ্গ। সত্যের দর্শন। বাঙালির সঙ্গে কবিতার সম্পর্ক বহু যুগের। বাঙালির সঙ্গে কবিতার সম্পর্ক আত্মিক। আবেগপ্রবণ জাতি হিসেবে বাঙালি জীবনের সুখ, দুঃখ, প্রেম, শোক অনুভূতির প্রকাশ ঘটায় কবিতাতেই।

বুধবার বিকেলে কলকাতার প্রেসক্লাবে কবি অনীশ কাঞ্জিলাল প্রকাশ করলেন তাঁর নতুন কবিতা গ্রন্থ আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ। দে’জ পাবলিশিং প্রকাশিত এই গ্রন্থের উদ্বোধন করেন চিত্র পরিচালক গৌতম ঘোষ।

ইতিমধ্যেই সাহিত্য পুরষ্কার, বর্ষসেরা পুরস্কারে সম্মানিত কবি অনীশ কাঞ্জিলাল কলকাতার বাসিন্দা। সেন্ট মেরিজ স্কুল থেকে বিদ্যাসাগর কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় পেরিয়ে ইগনু থেকে কমিউনিকেশন ও প্রোগ্রামিং -এ স্নাতকোত্তর ডিপ্লোমা। বর্তমানে ই টি আই শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র লেকচারার

সাংবাদিকদের কবি জানান, বাংলায় অগ্রজ কবিরা এমন কোন বিষয় নেই জে তাই নিয়ে কবিতা লিখেছেন। আমি তাই আমার ব্যক্তিগত অনুভূতিকে প্রাধান্য দিয়েছি। আমি পর্যায়ে আমার জীবনের ঘটনা অনুভূতি প্রাধান্য পেয়েছে। আমার জীবনে মা ও স্ত্রীর ভূমিকার পাশাপাশি পাগলিনীর চরিত্র বিশ্লেষণ করেছি। সেই পর্যায়ে দেবীর নানা রূপ অনুভূতিতে প্রকাশ করার চেষ্টা করেছি। আর থাকছে জীবনের অন্যান্য প্রসঙ্গ।

পরিচালক গৌতম ঘোষ কবিদের অনুভূতির সূক্ষ্মতা প্রসঙ্গে বলেন, জীবনের উপলব্ধি যখন কবিদের অনেকে বাস্তব জীবনে প্রতিফলিত করে না তখন বিস্ময় জাগে। রবীন্দ্রনাথের এগারো সন্তান। নারী শরীরের ধকল কি তাঁর অনুভূতিতে স্থান পায়নি?
রবীন্দ্রনাথ নিজের সন্তান রথীন্দ্রনাথকে এক চিঠিতে স্বীকার করেছেন, আমি জীবনে কাউকে নিবিড় করে ভালোবাসিনি। ভালোবাসলে আজ আমার লক্ষ্যে পৌঁছতে পারতাম না।

কবিরা কি বাস্তব, কল্পনা ও পরাবাস্তবতার জগতে নিমগ্ন থাকায় কি ভারসাম্য রক্ষায় ব্যর্থ হন? মনস্তত্ত্বের এই টানাপোড়েনের বিষয় কি কবি অনীশ কাঞ্জিলালের কবিতায় মিলবে? জানি না। কেননা অনেক সাংবাদিক তাঁর এই গ্রন্থ পেলেও এই সাংবাদিক বার বার চেয়েও অনুষ্ঠানের আয়োজক দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *