*

দিগদর্শন ওয়েব ডেস্ক: খিদিরপুরের শ্রী জগন্নাথ সেবা সমিতির সাংস্কৃতিক শাখা উৎকলা আগামী ১৬ জুলাই থেকে ২৪ জুলাই রথযাত্রা ও ওড়িশা ফেস্টিভ্যাল আয়োজন করেছে।
কলকাতা প্রেস ক্লাবে ভায়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি চন্দ্রশেখর পানিগ্রাহী বলেন, রথযাত্রার মত একটি ধর্মীয় উৎসবে ধর্মপ্রাণ মানুষ একত্রিত হন। ওড়িশা ফেস্টিভ্যাল ওড়িশার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব। উৎকলা সংগঠন এই উৎসবের আয়োজন করেছে।
১৬ জুলাই খিদিরপুর শ্রী জগন্নাথ মন্দির থেকে ভবানীপুরের নর্দান পার্ক পর্যন্ত রথ আসবে। ফিরে যাবে ২৪ জুলাই। শোভাযাত্রায় বি এম ডব্লিউ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রামগোপাল বনশলের পরিচালনায় ঐতিহ্যবাহী ছেঁরা পহরা অনুষ্ঠান হবে। নর্দান পার্কে হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোগ বিতরণ।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন উৎকলা সংগঠনের সভাপতি গুরুপ্রসাদ পটনায়েক সহ সভাপতি পরশুরাম বিষয়ী, প্রমোদ কুমার জেনা, সম্পাদক সরোজ মল্লিক।
