শিরোনাম

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘ভাঙা গড়ার খেলা’’, ১৪ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

দিগদর্শন ওয়েব ডেস্ক: কলকাতা হোক বা দিল্লির ঠিকানায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনেই দেখলেন, দলটা তাঁর হাত থেকে বেরিয়ে গেল! পরিষদীয় দলের পরে সংসদের দুই-কক্ষে তৃণমূল বড় ভাঙনের মুখে দাঁড়িয়ে। দেওয়াল লিখন স্পষ্ট! রাজনীতি সম্ভাবনার শিল্প। কিন্তু ক্ষমতা হারিয়ে তৃণমূল নেত্রী যে এমন সম্ভাবনার মুখে পড়তে পারেন, তা রাজ্য কেন, দেশের রাজনীতিও কল্পনাতে আনতে পারেনি। ১৫ বছর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটে হারের এক মাসের মধ্যেই, অন্য দলের পথে? সোনিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠকের ফলাফল কী? ইন্ডি জোটকে জোরদার করা নাকি সময়ের সঙ্গে কংগ্রেসেই মিশবে মমতা ও তাঁর সৈনিকরা? নয়ের দশকে কংগ্রেসের অন্দরে একপ্রকার বিদ্রোহ করে নিজের দল গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মানুষের কাছে নিজেকে সিপিএমের বিকল্প হিসেবে তুলে ধরেছিলেন। সেই দলই আজ দিকে দিকে ডিম আর গোবরের শিকার। মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ বড়ই একা? কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের? উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত ও গ্রাউন্ড জিরো রিপোর্টিং সমেত TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘ভাঙা গড়ার খেলা’’, ১৪ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *