শিরোনাম

সামিরা হোসেন তাঁর পার্ক স্ট্রিট সংলগ্ন দুটি ক্যাফেতে শুরু করলেন আকর্ষণীয় ছাড়ে ফুড ফেস্টিভ্যাল

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: তরুণ উদ্যোগী হোটেন ব্যবসায়ী সামিরা হোসেন তাঁর পার্ক স্ট্রিট সংলগ্ন গ্যজেবু রেস্টুরেন্টের ও এস আর কে ক্যাফেতে আকর্ষণীয় ২০ শতাংশ ছাড়ে গ্রীষ্মকালীন ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছেন। এছাড়াও সোম থেকে শুক্র দুপুর্ট১২ টা থেকে সন্ধ্যা ৭ টা গ্রাহকেরা মকটেল ও শেক এ পাবেন বাই ওয়ান গেট টু।

এখানকার মেনুতে আছে রয়েল মান্ডি, হরেক বিরিয়ানি, রসালো কাবাব , ঘরে তৈরি ডেজার্ট। উদ্যোক্তা সামিরা হোসেন জানালেন গ্যাজেবুর জন্ম এমন একটি স্থান তৈরি যেখানে ভালো খবরটি নিয়ে ব্যস্ততার মাঝে কিছু ভালো সময় গ্রাহকেরা কাটাবেন। গ্যাজেবু গ্র্যাব ডিলস,- এর মাধ্যমে কলকাতাবাসীদের এই তৃপ্তি দিতে চাই।

গ্যাজেবু রেস্টুরেন্টের পাশাপাশি নতুন প্রজন্মের জন্য রয়েছে এস আর কে ফিউশন ক্যাফে। সামিরা নিজের শাহরুখের অনুরাগী। তাই তাঁর বিভিন্ন্ ভঙ্গিমার ছবি দিয়ে সাজিয়েছেন ক্যাফে। সেখানে চলছে সামার ম্যাংগো ফেস্টিভ্যাল। ফলের রাজা আম নিয়ে আমের দরবার বসানো হয়েছে। কলকাতায় এক সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণ প্রজন্ম বিশেষ করে মহিলা উদ্যোগী গত ৫ বছর ধরে সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *