*

দিগদর্শন ওয়েব ডেস্ক : রবিবার সকালে কলকাতাসংলগ্ন নিউটাউনে এক হোটেলের ব্যাংকোয়েটে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজ্যের মদ বিক্রেতাদের সংগঠন। সংগঠনের বক্তব্যের রাজ্য জুড়ে প্রায় হাজার্ট লাইসেন্সপ্রাপ্ত অফ শপ আছে। এই ব্যবসায়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কয়েক লক্ষ মানুষের রুটিরুজি জড়িত। বিগত সরকারের আমলে এই ব্যবসা সংক্রান্ত কোনো স্বচ্ছ নিয়মনীতি না থাকায় ব্যবসায় অস্তিত্বের রক্ষা সংকটজনক হয়ে পড়ে।ইতিমধ্যে তাঁরা নতুন রাজ্য সরকারের কাছে এক স্বচ্ছ নিয়মনীতির দাবিট জানিয়ে চিঠি দিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশের সিবিআই এস পি শান্তনু কর, নেপাল পর্যটন সংস্থার প্রতিনিধি ডি এস ও বিজেপি দলের অন্যতম ব্যাক্তিত্ব শঙ্কুদেব পণ্ডা। বিভিন্ন বক্তারা বলেন, রাজ্যে রাজস্ব আদায়ে আদায়কৃত পরিমাণ এই আফগারি ব্যাবসা থেকেই সংগৃহীত হয়। অথচ প্রশাসনের তরফে কোনো স্বচ্ছ নীতি নির্ধারণ না হওয়ায় ব্যবসায়ীরা মানসিক ও আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন।

নেপালের প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গের সঙ্গে পর্যটন শিল্পের উন্নতির জন্য নেপালে ভারতীয় ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন সেখানকার তরুণ প্রধানমন্ত্রী। থাকবে আকর্ষণীয় সহযোগিতা।। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শাসক দলের নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, আবগারি ব্যবসার বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের পরিকল্পনা করতে হবে। অস্বীকারের উপায় নেই রাজ্যের প্রয়োজনীয় রাজস্বের সিংহভাগ আসে এই ব্যবসা থেকে। তবে নির্দিষ্ট আইন মেনে ব্যবসা পরিচালনা করার দায় ব্যবসায়ীদের। গত সরকারের পক্ষে ভাইপো বোতল পিছু তিন থেকে পাঁচ টাকা তোলা তুলতেন। সেটা বন্ধ হয়েছে।
সংগঠনের নেতৃত্বের পক্ষে বিজন পাত্র বলেন, রাজ্যের উন্নতিতে সহায়ক রাজস্ব।সেই রাজস্ব সংগ্রহে আমাদের অবদান বেশি। তবু প্রশাসন আমাদের নিরাপত্তার জন্য কোনো স্বচ্ছ নীতি গ্রহণ করেনি প্রাক্তন রাজ্য সরকার। নতুন সরকারের কাছে আমাদের ব্যবসা যাতে সুষ্ঠভাবে করা যায় বিটার্ট কয়েকটি দাবি জানিয়েছি। আশাকরি আমরা সুরাহা পাব। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু আবগারি ব্যবসায়ী যোগ দেন।
