*

দিগদর্শন ওয়েব ডেস্ক: সমীক্ষা বলছে, ভারতে নাগরিকদের আয়ের প্রায় ৪৪ শতাংশ খরচ হয় স্বাস্থ্য খাতে। নিম্ন আয়ের প্রায় মানুষ কিনতে পারে না ওষুধ। যদিও জেনেরিক ওষুধের বিক্রয়কেন্দ্র থেকে সস্তায় ওষুধ মেলে কিন্তু প্রান্তিক অন্চলে ওষুধ পাওয়া চাঁদ পাওয়ার মত। এই পরিস্থিতিতে মুশকিল আসান করতে এল পরিবর্তন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই সংগঠন জেনেরিক ওষুধের সস্তা সুন্দর সংস্থার শাখা।
মঙ্গলবার দুপুরে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি আভা মিত্তল। তিনি জানালেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত ২০৪৭ প্রকল্পের অঙ্গ হিসেবে এই উদ্যোগ। দীর্ঘস্থায়ী রোগ ও অবসাদগ্রস্থ রোগীদের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল ও জনহৈতেষী অনুদানকে সরাসরি যুক্ত করে এই ওষুধ বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
সস্তাসুন্দর অ্যাপের মাধ্যমে জিটো হেলথের জেনেরিক ওষুধে প্রভূত ছাড় ও ডিজিটাল স্বাস্থ্য কুপনের সমন্বয়ে সর্বোচ্চ ৫০০ টাকা মূল্যের ওষুধ দেওয়া হবে। বিনামূল্যে এই ওষুধ বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও এই উদ্যোগের আওতায় একটি স্বাস্থ্যসেবা প্যাকেজ চালু করা হয়েছে যার মাধ্যমে নির্ধারিত জিটো হেল্থ কেন্দ্রগুলিতে চিকিৎসকের পরামর্শ , বিভিন্ন রোগের পরীক্ষা ও ১৫০০ টাকার মূল্যের ওষুধের সুবিধা মিলবে। এই কেন্দ্রগুলি সস্তাসুন্দর ক্লিনিক ও ফার্মেসি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত।
