পর্ব :২০৯

দুর্বল মানসিকতার মানুষের মধ্যে যৌনবিকৃতির প্রভাব থাকতে পারে।
সুজিৎ চট্টোপাধ্যায় : একজন যৌনবিকৃত মানুষের একাধিক যৌনবিকৃতি থাকতে পারে। মানসিক কারণ হিসেবে বিচার করলে দেখা যায়, নিজের মন খারাপ , লজ্জাবোধ, একাতিত্ববোধ, সামাজিক বা যৌন সম্পর্ক স্থাপনে মানসিকভাবে দুর্বলতা প্রভৃতি দেখা যায়, একজন যৌনবিকৃত মানুষের পরীক্ষায় জানা গেছে যে রক্ষণশীল মানসিকতার এবং মানসিকভাবে বিশেষত্বপূর্ণ হন।

শৈশবের যৌন লাঞ্ছনার স্মৃতি অনেকসময় প্রতিশোধের ইচ্ছা থেকে যৌনবিকৃতি ঘটাতে পারে।
লেখক ডা: ধীরেন্দ্রনাথ নন্দী লিখেছেন যৌনবিকৃত মানুষের লক্ষণ সম্পর্কে। তিনি লিখেছেন, বর্তমান সময় পর্যন্ত এটি এখনও অজানা যে যৌনবিকৃত মানুষেরা কেন বিকৃত আচরণ করেন। মনোসমীক্ষকেরা এর কারণ অনুসন্ধানে বলেন, এটি একটি অবদমিত অথবা স্থায়ীকরণ , যা মানসিক বা যৌন বিকাশের ক্ষেত্রে পরিপূর্ণতার প্রতি অন্তরায় এবং সেই প্রতিবন্ধকতার ফলেই মানুষের মনে জন্ম নেয় যৌনতার বিকৃতরূপ। মনসমীক্ষক বিজ্ঞানীদের আরও একদল বলেন, যৌনবিকৃত আচরণের মাধ্যমে এ সমস্ত মানুষেরা শৈশবে ঘটে যাওয়া কোনও ভয়ংকর অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন বা ভোলার চেষ্টা করেন না, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন।

জড় বস্তু অর্থাৎ গাড়ির প্রতিও যৌনাকাঙ্ক্ষা প্রকাশ হওয়াও এক যৌনবিকৃতি।
অন্য একদল বিজ্ঞানীদের মতে, যৌনবিকৃতির আচরণ গড়ে ওঠে একটি নির্দিষ্ট ব্যবহারযুক্ত আচরণের মাধ্যমে। কোনও অযৌন বস্তু তখনই যৌন বস্তুতে পরিণত হয় , যখন কোনও মানুষ অনুভব করে যে এটি ব্যবহার করলে তার মধ্যে আনন্দদায়ক যৌন অনুভূতির সঞ্চার হচ্ছে। কিন্তু এটিও যৌনবিকৃত আচরণের একমাত্র কারণ নয় বলেই অধিকাংশ মনে করলেও , তারা এক্ষেত্রে সামাজিক কারণ ও আত্মসম্মানহীনতা বোধ থেকেও এটি জন্ম নেয়, মনে করেন । (চলবে)
পরবর্তী পর্ব আগামী শুক্রবার ২৪ এপ্রিল,২০২৬

