
****
দিগদর্শন ওয়েব ডেস্ক: রাজ্যের বিধানসভা নির্বাচনে ২৫ আসনে প্রার্থী দিয়ে তারকেশ্বর অঞ্চলের চাঁদুর বন্ধু মিলন কল্যাণ সমিতি এক নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল।সংগঠনের দাবি,এবার্ট কোন দল সংখ্যাগরিষ্ঠ হবে নয়।সেক্ষেত্রে সরকার গঠনের চাবিকাঠি থাকবে এই সংগঠনের হাতে।

সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে একথার জানালেন সংগঠনের প্রাণপুরুষ সভাপতি বাবলু সামন্ত। তিনি জানান প্রতিটি নির্বাচকের দেশের রাজনৈতিক দল কর্মসংস্থানের প্রতিশ্রুতির দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। চাঁদুর্র বন্ধু মিলন কল্যাণ কমিটি বাস্তবে সেই প্রতিশ্রুতি সফল করেছে। রাজ্য সহ দেশের প্রান্তিক অঞ্চলের প্রায়ই দেড়কোটি অসহায় দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। ফলে নিজেদের অধিকার্ট নিজেরাই প্রতিষ্ঠিত করবেন এই লক্ষ্যে এবার রাজ্যের ২৫ টি কেন্দ্রে তাঁরা নির্দল প্রার্থিত দিচ্ছেন। তারা আশাবাদীর অন্তিতে ১৩ টি আসনে জিতবেন। ফলে সরকার গঠনে তাঁদের প্রত্যক্ষ ভূমিকা থাকবে। ইচ্ছে ছিল মোট ১৭০ টি আসনের প্রার্থিত দেওয়ার। কিন্তু সময়ের অভাবের ২৫ টাইট আসনে প্রার্থিত দিচ্ছে এই সংগঠন।
নেতৃত্বের তরফে দাবি করা হয়,রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধীদলের তরফে সমঝোতার প্রস্তাব দিলদির আসলে এই সুসংগঠিত সংগঠনকে তারা নিজের দলের হাতের পুতুল বানাতে চেয়েছিল। কিন্তু সংগঠন সিদ্ধান্ত নেয় কোনও দলের লেজুড় না হয়ে একক চেষ্টায় তারা সমাজসেবা, কর্মসংস্থানের লক্ষ্যে সংসদীয় ক্ষমতায় বলীয়ান হতে সিদ্ধান্ত নেয়।
দলের ইস্তাহারে বানানোর হয়েছে, প্রতিটি পরিবারপিছু নারীদের বাধ্যতামূলক কর্মসংস্থান করবে। রাজ্যের অল্পশিক্ষিত তরুণদের বেসরকারি চাকরি বা ক্ষুদ্র হস্তশিল্পে যুক্ত করে ব্যবসার প্রসার ঘটাবে। সংগঠন সভাপতি বাবলুর সামন্ত বলেন ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মহিলাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নির্বাচনের কৌশলগত জায়গায় কেন্দ্রের ও রাজ্যের একাধিক মন্ত্রী ও নেতৃত্বের আলোচনা হয়েছে। ২৫ টি কেন্দ্রের মধ্যে আছে মালদা সহ উত্তরবঙ্গে চারটি, বাঁকুড়া ও পুরুলিয়ায় একটি, বীরভূমে দুটি, পূর্ব বর্ধমান, হুগলি, ও দক্ষিণ ২৪ পরগণায় ছ'টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে।
