ব্রাজিল থিমে হোলি রং দে রিও পালন করল হিন্দুস্থান ক্লাব

****

দিগদর্শন ওয়েব ডেস্ক: পর্তুগিজ ঔপনিবেশিক এনট্রুডো প্রথার ধারাবিকতার লৌকিক ঋতু বরণের উৎসব থেকে ১৭২৩ সালে ব্রাজিলে শুরু কালার কার্নিভাল। পরবর্তী সময়ে ইউরোপীয় ও আফ্রিকান সংস্কৃতির সংমিশ্রণে বিশ্বব্যাপী সেরা কার্নিভাল হিসেবে স্বীকৃত হয়।

সেই সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে কলকাতার ঐতিহ্যশালী হিন্দুস্থান ক্লাব হোলি পালন করল ক্লাব প্রাঙ্গনে। আট থেকে আশি ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের অনেকে জড় হলেন ঋতু বিন্দনায়ের মধ্য দিয়ে সামাজিক মিলনের ধারা বজায় রাখতে। আয়োজন ছিল রেইন ড্যান্স, এরিনা, ফোম পুল, ওয়াটার স্লাইড , ফুলের সজ্জা ও শিশুদের জন্য বায়ুন্সি। ছিল দেদার থানডাই পং, জিগজ্যাগ চ্যালেঞ্জ, জেঙ্গা ও ওয়াটার বেলুন ব্লাস্ট।ডিজের সুরে নাচের তালে মাতলেন সবাই।

ক্লাব সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা বলেন, ব্রাজিলীয় উৎসবের রংদে রিও কে থিম রেখে এবছর আমরা হোলি উৎসবে মাতলাম। এক নতুনত্বের খোঁজ। যুগ্মসম্পাদক স্বাতী বিহানি এই হোলি উৎসবের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে বলেন ক্লাবের প্রায় ৬০০ সদস্য বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিটি অনুষ্ঠান সফল করে তোলেন। একটি যৌথ পরিবারের ঐতিহ্য বহন করে চলেছে হিন্দুস্থান ক্লাব। বুধবার আয়োজিত এদিনের বিশেষ আকর্ষণ সন্ধ্যায় হাস্য কবি সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *