আমেরিকার মানুষ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সম্বোধনে সম্মোহিত হলেন কেন?
পর্ব : ৬ বিবেকানন্দ জন রাইটের বস্টনের বাড়িতে অতিথি থাকাকালীন। সুজিৎ চট্টোপাধ্যায়: আগের পর্বেই উল্লেখ করেছি আমেরিকায় পাঁচদিন কোন কোন বিষয়ে বিবেকানন্দ ভাষণ দেন। সেখানে রামকৃষ্ণের সাধনা সম্পর্কে কোনো উল্লেখ তিনি করেননি। এই নিয়ে রামকৃষ্ণের গৃহী ও সন্ন্যাসীদের একটা ক্ষোভ জন্মেছিল। তাঁরা তীব্র সমালোচনা পর্যন্ত করেছিলেন বিবেকানন্দের। সে প্রসঙ্গে পরে আসছি। নিরঞ্জন ধর তাঁর বিবেকানন্দ…
