ন্যায় বিচার নারীত্বের ও মর্যাদার দাবিতে রিমঝিম সংবাদমাধ্যমের সাহায্য চাইলেন
* দিগদর্শন ওয়েব ডেস্ক: শনিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে বিবাহোত্তর সমস্যায় অস্তিত্বের সমস্যার শিকার রিমঝিম জৈন সংবাদ মাধ্যমের সাহায্য চাইতে সাংবাদিক সম্মেলন করলেন। দেশের জনপ্রিয় ডি জে সানি শর্মার সঙ্গে প্রেম। পরিণতি বিবাহে। যৌথ জীবনের একরাশ স্বপ্ন নিয়ে এক সুখ নীড় রচনা করতে চেয়েছিলেন রিমঝিম। কিন্তু বিশ্বাসঘাতকতা আর পরকীয়ায় স্বামীর স্খলন রিমঝিমের জীবনে অনিশ্চয়তা ডেকে এনেছে।…
