*

দিগদর্শন ওয়েব ডেস্ক: হুগলির ধনিয়াখালি অঞ্চলে গড়ে উঠেছিল তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। মিশ্র কৃষিকার্য , প্রাকৃতিক কৃষিকার্য, মৎস্য চাষ, জৈব কুদ্র বুদবুদ প্রকৌশল, লাক্ষা চাষ, ভার্মি কম্পোষ্ট, গো-পালন ও চাষ, পশু প্রতিপালন, মৌমাছি পালন সহ কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বি, বেটি পড়াও এবং স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প সাফল্যের সঙ্গে গত চল্লিশ বছর ধরে করে আসছে। কিন্তু গত ২৫ বছরে প্রাক্তন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতামূলক চিঠি প্রাপ্তিতে বাধার সৃষ্টি করে গেছে ক্রমাগত নবান্নের বিভিন্ন প্রশাসনিক দফতর।

ছবি: রাজেন বিশ্বাস
সরকার বদলের সঙ্গে সঙ্গে সংগঠনের সংকট দেখে দুহাত বাড়িয়ে দিয়েছে নতুন রাজ্য সরকার। সংগঠনের পক্ষে প্রাণপুরুষ কোলে বুধবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে জানান, সংকটময় পরিস্থিতি কাটিয়ে সংগঠন আবার নিজের লক্ষ্যে পৌঁছানোর নতুন সংকল্প নিয়েছে। এব্যাপারে রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু আশ্বাস দিয়েছেন । এদিন অনিবার্যকারণবশত মন্ত্রী উপস্থিত না থাকলেও তিনি আরেকটি দিন নির্ধারণ করার অনুরোধ জানিয়ে বলেছেন দ্রুত তিনি সংগঠনের পরবর্তী সভায় উপস্থিত থাকবেন।
সংগঠনের পক্ষে সম্পাদক সৌমেন কোলে জানান, সংকট কাটিয়ে আগামী আগস্ট মাস থেকে সংগঠন নতুন সদস্যদের সঙ্গে নিয়ে বৃহত্তর প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণ করবে।
