শিরোনাম

ই পি এল ৮.০ ক্রিকেট টুর্নামেন্টের নিলামের মধ্য দিয়ে ঘোষণার

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: নিলামে ক্রিকেটার বাছাইয়ের এন্টার প্রেনিওরস প্রিমিয়ার লীগ এর অষ্টম টুর্নামেন্ট সূচনা হলো সম্প্রতি কলকাতা বাইপাশ্বের ধারে এক বিলাসবহুল হোটেলে। গত সাত বছর ধরে ব্যাবসায়ী উদ্যোগীদের নিয়ে বিনোদন শরতের এক সামাজিক মিলনের প্রয়াস হয়ে আসছে।

এই মুহূর্তে কলকাতার তিনশ’র বেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে দশটি দল গঠন করে ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে। মহিলা ও পুরুষদের নিয়ে এই খেলার মধ্য দিয়ে সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যগঠন করার প্রয়াস।

ই পি এলের প্রতিষ্ঠাতা আনন্দ গুপ্তা বলেন ক্রিকেট টুর্নামেন্ট আসলে একটি প্ল্যাটফর্ম। যেখানে উদ্যোক্তারা একে অপরের সঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *