ঐতিহ্যবাহী কলকাতার হিন্দুস্থান ক্লাবের অত্যাধুনিক শুটিং অ্যারেনা নির্মাণ করল

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: জীবনে লক্ষ্যপূরণ যাঁরা করতে পারেন তাঁদের বলা হয় খিলাড়ি। বাকিরা আনাড়ি। এই লক্ষ্যভেদে অর্জুন লাভ করেছিলেন দ্রৌপদীকে। তিরন্দাজি খেলা তাই প্রাচীন বিনোদন। আধুনিক যুগে বিবর্তনের পথে রাইফেল শুটিং জনপ্রিয় হয়েছে বিশ্বজুড়ে। মধ্য কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব হিন্দুস্থান ক্লাব সমাজসেবা সংস্কৃতিচর্চা ও সুস্থ বিনোদনের সাহায্যে সামাজিক দায়বদ্ধতা পালন করেন।

শুক্রবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে গড়ে তোলা হলো বুলস আই রাইফেল শুটিং অ্যারেনা। অত্যাধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত ১০ মিটার এয়ার রাইফেল ও পিস্তল শুটিং অ্যারেনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা। ছিলেন অন্যান্য ক্লাব আধিকারিকেরা। সম্পাদক কমল ঘেলানি, ক্রীড়া চেয়ারপার্সন জিগার মালানি ও ক্রীড়া চেয়ারপার্সন বৈভব নাহাটা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাইফেল এ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

ক্লাব সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা বলেন, আগামী প্রজন্মের জন্য এক অর্থবহ ক্রীড়া বিনোদনের মাধ্যমে একাগ্রতা তৈরির পরিকল্পনায় এই বুলস আই পিস্তল ও রাইফেল শুটিং অ্যারেনা তৈরি।প্রতিভার বিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাত্রার মানসিকতা গড়তে এই প্রয়াস সফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *