
***
দিগদর্শন ওয়েব ডেস্ক: ১ মার্চ সন্ধ্যায় অহীন্দ্র মঞ্চে আয়োজিত হলো দুদিনব্যাপী বসন্তোৎসব । আয়োজক নব রবি কিরণ। অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা. অনুষ্ঠানের শুরুতে বসন্তের সম্মেলক সঙ্গীত। একক সঙ্গীত পরিবেশনে ছিলেন রঞ্জিনী মুখোপাধ্যায়, সৈকত শেখরেশ্বর রায়, রিমা মিত্র, শমীক পাল, অদিতি গুপ্ত, অরিত্র দাশগুপ্ত, প্রিয়াঙ্গী লাহিড়ী, দেবাদৃত চট্টোপাধ্যায়, দীপাবলী দত্ত, ঋক বসু, সিসপিয়া ব্যানার্জি, উৎসব দাস,সমসত্ম ব্যানার্জি, সায়ন্তন অধিকারী প্রমুখ।

কিংবদন্তী সুরকার প্রয়াত সলিল চৌধুরীকে শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় নৃত্য-গীতি – আলেখ্য আলোর পথযাত্রী। প্রবুদ্ধ রাহা মিউজিক একাডেমির সমবেত নিবেদন ছিল সংগীতানুষ্ঠান এবেলা ডাক পড়েছে। ছিল নব রবি কিরণ সঙ্গীত শিক্ষায়তনের ব্যান্ড।
সংগঠনের প্রাণপুরুষ অরিজিৎ মিত্র জানান, নব নালন্দার ৬০ বছর পূর্তি হয়েছে। বছরভর আমরা নানারকম অনুষ্ঠান করি। একাডেমিক, ক্রীড়া , শিল্পসংস্কৃতি নানা ক্ষেত্রে। মেঘনাদ বধ কাব্যের মঞ্চায়ন, রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা , জীবনপুরের পথিক অনুষ্ঠানের পর এই বসন্ত বন্দনা। কলকাতা ও শান্তিনিকেতনের নব নালন্দার অনুষ্ঠানের আঙ্গিকে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সিনথেসাইজার বৃন্দবাদন পরিচালনায় ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সমবেত আবৃত্তি পরিবেশন করেন ব্রততী পরম্পরা। সম্মেলক গানে নবরবি কিরণ। রবীন্দ্রনাথের বসন্তের গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী প্রমিতা মল্লিক। সঙ্গী বল্লরী বাগচী। দ্বিতীয় দিনের প্রান্তিক অনুষ্ঠান ছিল রবীন্দ্রনাথের কথা ও কাহিনী’র ‘কথা ‘ পর্বের কবিতা হোরি খেলা অবলম্বনে নৃত্য- গীতি -আলেখ্য পত্র দিল পাঠান কেশর খাঁ রে কেতুন হতে ভূনাগ রাজার রাণী। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অরিজিৎ মিত্র।
