পর্বতের মূষিক প্রসব,পুরীর রত্নভাণ্ডারে মেলেনি কোনো অলৌকিক চিহ্ন
সুজিৎ চট্টোপাধ্যায় : অনেক রহস্য দানা বেঁধে আছে পুরীর মন্দির গৃহে। রত্নভাণ্ডার নাকি পাহারা দিচ্ছে বিশাল নাগ সাপ। গভীর রাতে কান পাতলে নাকি গর্ভগৃহ থেকে ভেসে আসে নাগরা জের ফোঁস ফোঁস শব্দ । ভেসে আসে দেবদাসীদের নূপুরের ছুমছুম্ আওয়াজ।২০১৮সাল থেকেই পুরীর মন্দিরের গর্ভগৃহের রত্ন ভান্ডারের আসল চাবি নিখোঁজ ছিল। দীর্ঘ ৩৪ বছর পর ২০১৮ সালে…
