পর্ব:১৯৬

আলেকজান্ডার স্বয়ং ছিলেন সমকামী।
সুজিৎ চট্টোপাধ্যায়: যৌনতার আকর্ষণ যেমন ভিন্ন লিঙ্গে হতে পারে তেমন সমলিঙ্গেও হতে পারে। ধর্মীয় বিধান বা রাষ্ট্রের বিধানে স্বাভাবিক না হলেও বিজ্ঞানে স্বাভাবিক। মানব প্রজাতি কেন পশুপাখিদের মধ্যেও সমলিঙ্গে আকর্ষণ ও সমকামিতা আছে। ছিল। হোমারের মহাকাব্য ইলিয়াড। সেখানে অ্যাকিলিস ও পেত্রোক্লুস ছিলেন পুরুষ সমকামিতার প্রতীক। গ্রীক দার্শনিক অ্যারিস্টটলের লেখায় পাই, ক্রেটান সম্প্রদায়ের জন্ম নিয়ন্ত্রণের উপায় হিসেবে সমকামিতাকে উৎসাহ দিত। গ্রীক সম্রাট আলেকজান্ডার স্বয়ং ছিলেন সমকামী। বৈদিক, হিন্দু, মুসলিম বা খ্রিস্টান ধর্মমতে সমকামিতা বৈধতা না পেলেও প্রাচীন সুমেরীয় ধর্মে বৈধতা ছিল। যেমন অ্যাজটেক ধর্ম। সেখানে সমকামিতাকে সামাজিক আচারের অঙ্গ বলে মনে করে। নব্য পেগান ধর্মেও সমকামিতার মান্যতা আছে।

বাৎস্যায়নের কামশাস্ত্র গ্রন্থে ভারতে সমকামিতার কথা উল্লেখ আছে।
আমাদের দেশে বাৎস্যায়নের কামশাস্ত্রে ভারতে সমকামী ঘটনার বহ উল্লেখ আছে নারী পুরুষ উভয়েই যে সমকামী ছিলেন বাৎসায়ন তার উল্লেখ করেছেন।তবে তা না কি ছিল সমাজের নিম্নস্তরের মানুষের মধ্যে মূলত নাপিত, মুচি ইত্যাদি শ্রেণীদেরর মধ্যে। একে অপরকে বিয়েও করতেন । কামসূত্রে যাঁরা স্বামী ত্যাগ করে সমলিঙ্গের প্রতি আকর্ষিত হত তাঁদের স্বৈরিণী বলা হতো। ভারতীয় পুরাণ মহাভারতে মৌষলপর্বে সমকামিতার উল্লেখ আছে। সমকামিতায় কৃষ্ণের দ্বারকা ছেয়ে যায়। তারপরই না কি অশুভ ঘটনা ঘটতে থাকে। গরু প্রসব করে গাধা m ঘোড়ায় পেটে জন্মায় হাতি ।

শিষ্য গদাধর ও চৈতন্য মহাপ্রভু।
বিভিন্ন ধর্মের সারকথা , সমকামিতা ফলদায়ী নয়। প্রজননে কোনো এর ভূমিকা নেই। যে যৌনতা বংশরক্ষা , গোষ্ঠীর সদস্য বৃদ্ধির পরিপন্থী তাকে স্বীকৃতি দেওয়া ঘোরতর পাপ। এই বাংলায় পিছিয়ে যাওয়া যাক ৬০০ বছর আগে। বলা হয় সমাজ সংস্কারের প্রথম অগ্রদূত চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন। সেই নিয়ে যাই বিতর্ক থাক সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু গবেষণা বলছে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শিষ্য গদাধরের সমকামী সম্পর্ক ছিল। তুহিন মুখোপাধ্যায় অপর অষ্টাদশ সংখ্যা ২০১০ এ চৈতন্যচরিত্রে যৌনতা শীর্ষক এক নিবন্ধ লেখেন ৫৮ পৃষ্ঠায়। ১৯৩৯ খ্রী:( ফাল্গুন ১৩৪৫) -এ শ্রী বিমানবিহারী মজুমদার তাঁর শ্রীচৈতন্যচরিতের উপাদান নামক মহাগ্রন্থে একটি ঘটনার উল্লেখ করেছেন – আমি একজন শিক্ষিত ভক্তকে জিজ্ঞাসা করিয়াছিলাম -আচ্ছা, বিশ্বম্ভর মিশ্র একদিন তাঁহার অন্তরঙ্গ বন্ধুদিগকে উলঙ্গ করিয়া দিয়াছিলেন একথা বিশ্বাস করেন? তিনি তীব্র প্রতিবাদ করিয়া বলিলেন- মহাপ্রভু এইরূপ সদাচারবিগর্হিত কাজ কখনই করিতে পারেন না। (চলবে)
পরবর্তী পর্ব আগামী সোমবার ৯ মার্চ,২০২৬

