পর্ব:১৯৫

বাবর এখন বিতর্কিত ঐতিহাসিক নাম। বাবর ছিলেন সমকামী।
সুজিৎ চট্টোপাধ্যায় : সমকামিতার ইতিহাস বহু পুরানো। ইতিহাসের ব্যক্তিত্বদের মধ্যে সক্রেটিস b, প্লেটো, জুলিয়াস সিজার, চিন সম্রাট গোয়াজু, লর্ড বায়রন, লিওনার্দো দ্য ভিঞ্চি , মাইকেল এঞ্জেলো, মুঘল সম্রাট বাবর, সিমোন দ্য ব্যাভিয়ার, স্যামুয়াল বাটলার, ই এমফস্টার, মিশেল ফুকো, উইলিয়াম সমারসেট মম, জর্জ মাইকেল v গজনির সুলতান মামুদ, রিকি মার্টিন, রিকি মার্টিন, অস্কার ওয়াইল্ড। এছাড়াও v১১ জন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উভকামী। জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, জনকেনেডিবিল ক্লিনটন, বারাক ওবামা প্রমূখ।

মাইকেল মধুসূদন দত্তের সমকামী বন্ধু ছিলেন গৌরদাস বসাক ।
আমাদের রাজ্যে বাঙালি ব্যক্তিত্বদের মধ্যে মাইকেল মধূসুদনের বন্ধু গৌরদাস বসাকের সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুত্ত্বের চেয়েও বেশি। সুখেদুঃখে সে সম্পর্ক জীবনের শেষদিনপর্যন্ত ছিল। খিদিরপুর থেকে বড়বাজারে, মাদ্রাজ থেকে কলকাতা, কলকাতা থেকে বালেশ্বর, খুলনা, ভাসাই থেকে বাগেরহাট যেখানেই দুজনে থাকুন না কেন বহু চিঠির ছত্রে ছত্রে মিলেছে ভালোবাসার কথা। যা কোন প্রেমিপ্রেমিকাকে লেখেরবীন্দ্রনাথ কবি বিহারীলাল চক্রবর্তীকে আখ্যা দিয়েছিলেন ভোরের পাখি। তাঁর প্রেমিকা ছিলেন অনাথবন্ধু রায়। যিনি বিহারীলালের অবোধবন্ধু পত্রিকা প্রকাশের সহযোগী। বিহারীলালের বহু কাব্য রচনায় অনাথবন্ধুর প্রতি কবি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কবি ঈশ্বর গুপ্তের পরিচয় ছিল পায়ুকামী হিসেবে।
বিখ্যাত কবি ও সম্পাদক ঈশ্বর গুপ্ত। স্কুল কলেজের ছাত্র ও বন্ধু মহলে তিনি বিতর্কিত ছিলেন পায়ুকামী হিসেবে। উনিশ শতকে কলকাতার বাবু সমকামীদের নিয়ে কেচ্ছা পত্রিকা সম্বাদ রসরাজ সম্পাদনা করতেন গৌরীশঙ্কর তর্কবাগীশ। তাঁরপত্রিকায় প্রকাশিত হয়েছিল এইমত জনকত হেয়ার ইস্কুলে/ নিত্য নিত্য খেলে খেলা স্ব স্ব কাছা খুলে/ পরস্পর কামসিন্ধু সবে করে পার/ লেখাপড়া অষ্টরম্ভা গণ্ডে চুম্বসার / জঞ্জালেভজালে দেশ সদা মার্গদানে ( পায়ুসঙ্গম)/ হিতাহিত কোনদিন কেহ নাহি মানে।
ঈশ্বর গুপ্তকে কটাক্ষ করে লেখা হয়, মারিয়া ক্ষেত্রের পায়ু/ নিঃশেষ করিল আয়ু/ দেখিয়া গোলোক মরে দুঃখে/ নির্গত রসমুদগর/ ক্রোধে কাঁপে থরথর বীর্য পুঁছে গোলোকের মুখে। এই পত্রিকাতেই রচিত হয়েছে ঈশ্বর গুপ্তের স্ত্রী বিন্দুবাসিনী ও অন্যান্য অতৃপ্ত সঙ্গিনীদের লেসবিয়ান যৌনতার বর্ণনা।
( চলবে)
পরবর্তী পর্ব আগামী শুক্রবার ৭ মার্চ,২০২৬

