বেশ্যার বারমাস্যা

পর্ব: ১৯৪

মণিকা গুরুস্বামী। বাংলা থেকে এই সমকামী আইনবিদ রাজ্যসভার সাংসদ।

সুজিৎ চট্টোপাধ্যায়: বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় সংযোজিত হলো। রাজ্যসভার নির্বাচনে রাজ্যের শাসক দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে একজন সমকামী মহিলা আইনবিদকে। মনিকা গুরুস্বামী। যিনি সমকামিতাকে আইনি অপরাধের আওতা থেকে মুক্ত করতে ৩৭৭ ধারার বিরুদ্ধে লড়াই দিয়েছেন। তাঁকে রাজ্যসভার প্রতিনিধি হিসেবে পাঠানোর কৃতিত্ব প্রশংসার দাবি রাখে নিঃসন্দেহে। এবারের পর্বে তাই নারী সমকাম নিয়ে কিছু জানাতে চাই। সহায়ক হিসেবে সানন্দা সেন ও পিয়ালী হালদার সম্পাদিত প্রসঙ্গ নারী সমকাম একটি পাঠ গ্রন্থটি উল্লেখ করব।

ভারতের শীর্ষ আদালত সমকামিতাকে স্বীকৃতি দিলেও সমকাম বিয়ে বৈধ বলেনি।

গ্রন্থের ভূমিকায়সম্পাদকদ্বয় লিখেছেন, কিছুদিন আগে পর্যন্ত সমাজ ও রাষ্ট্র মনে করত , সমাজে নারী ও পুরুষ এই দুই শ্রেণী বিদ্যমান। তাই যৌন বা লিঙ্গের তথাকথিত অর্থকে অতিক্রম এবংএকই সঙ্গে তা পর্যালোচনা করা বর্তমান সময়ে প্রাসঙ্গিকতা রাখে। যৌন- লিঙ্গ বিন্যাস ( sex- gender system ) একটি binary বা দ্বিকোটিক ভাবনার দ্বারা নিয়ন্ত্রিত। এই binary- টি শুধুমাত্র সাধারণ মানুষের চিন্তাকেই যে প্রভাবিত করে তা নয়, এর অস্তিত্বের দৃষ্টান্ত বিভিন্ন তত্ত্বেও বিরাজমান। এই বিন্যাসটি হল পিতৃতান্ত্রিক সমাজের একটি বিশেষ অঙ্গ, যেখানে hetaro sexuality বা বিষমকারিতার আধিপত্য আছে।

গ্রন্থটিতে লেখা হয়েছে, এই কাঠামোতে sex c বা যৌন -কে একটি সহজাত প্রকৃতি ( natural category) বলে গণ্য করা হয়। মার্কিন নারীবাদী তাত্ত্বিক kete Millett মন্তব্য করেন যে, সমাজে সেক্স একটি সহজাত প্রকৃতি ন্যাচারাল ক্যাটাগরি বলে বিবেচিত হয়। এই সেক্সে নিয়েই একজন ব্যক্তি জন্মানোর কারণে তা নিয়ে কোনরূপ সমালোচনাই নিষ্প্রয়োজন , বরং লিঙ্গ বা জেন্ডার সমাজের দ্বারা গঠিত হওয়ায তাকে ঘিরে আলোচনা সম্ভবপর। পুরুষ ও নারী ব্যতিক্রম আর কোনো ভিন্ন লিঙ্গের ব্যক্তির এই binary – তে স্থান নেই বললেই চলে। এখানে সম্পাদকদ্বয় প্রামাণ্য নথি হিসেবে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলায় ২০১৮ সালে মহামান্য সুপ্রিম কোর্টের নারী -পুরুষের দ্বিকোটিক বিভাজনের বাইরেও ভারতে তৃতীয় লিঙ্গ- এর অবস্থান স্বীকৃতি পায়। (চলবে)

পরবর্তী পর্ব আগামী সোমবার ২ মার্চ ,২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *