***

দিগদর্শন ওয়েব ডেস্ক: ২০২৬ এর সেরা হাসপাতালের স্বীকৃতি পেল মেদান্তা হাসপাতাল। সাত বছরের পথ চলায় এই স্বীকৃতি এক পরিষেবার ক্ষেত্রে অনন্য নজির। দি মেডিসিটি গুরুগ্রাম পরিচালনা করে গ্লোবাল হেল্থ লিমিটেড। সম্প্রতি দেশের প্রথম শ্রেণীর সংবাদ সাময়িক নিউজউইক ২০২৬ সম্মানীয় বিশ্বের সেরা হাসপাতালের তালিকায় যুক্ত করল এই হাসপাতালকে।

বিশ্বের বিভিন্ন দেশের ২৫০০ -র বেশি হাসপাতাল তালিকায় ভারত ছাড়াও আছে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, সিঙ্গাপুর, ইউ কে ও ইউ এস এ। শ্রেষ্ঠত্বের বিচারে ছিল চিকিৎসা বিশেষজ্ঞ, রোগীদের অভিজ্ঞতা তথ্য, হাসপাতালের আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও সার্বিক সমীক্ষা।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর ড: নরেশ ত্রেহান বলেন, আমাদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আন্তরিক দায়বদ্ধতা, ও ধারাবাহিক স্বচ্ছতার ফলশ্রুতি এই শ্রেষ্ঠত্বের সম্মান স্বীকৃতি। আমরা প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের আধুনিক ব্যবস্থার দিকে প্রতিদিন নিজেদের উন্নত করি। আমাদের লক্ষ্য হার এক জান আনমোল। রোবটিক এ আই প্রযুক্তি , অগ্রণী গবেষণার মধ্যদিয়ে চিকিৎসক, সেবক-সেবিকা ও অ চিকিৎসক কর্মীরা সম্মিলিত ভাবে রোগী পরিষেবার ক্ষেত্রে কোনো সমঝোতা করি না।
