*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবায় নিজস্ব পরিষেবা সংস্থার পরিচয় দৃঢ় করতে সস্তা সুন্দর সংস্থা পরিচালিত জিটো হেল্থ দক্ষিণ কলকাতার লেক এভিনিউতে দ্বিতীয় শাখার উদ্বোধন করল এক ছাদের নিচে রয়েছে অনলাইন বা অফ লাইনে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া মাত্র ২০০ টাকায়।থাকছে ফার্মেসি থেকে ৬০ শতাংশ পর্যন্ত ওষুধে ছাড়।বানতুন শাখার উদ্বোধন করলেন সস্তা সুন্দর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক বি এল মিত্তাল।

বি এল মিত্তাল বলেন, গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের মধ্যে ব্যবধান দূর করাই আমাদের লক্ষ্য। জিটো’র ভাইস প্রেসিডেন্ট পৃথ্বীশ কুন্ডু বলেন, এই সম্প্রসারণ আমাদের একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসম্মত ইকো সিস্টেম গড়ে তোলার লক্ষ্যেই । সরাসরি চিকিৎসকের পরামর্শ সঙ্গে প্রয়োজনে প্যাথলজিক্যাল পরীক্ষায় অবিশ্বাস্য ছাড় তো আছেই। রয়েছে সুলভে ওষুধ। ফলে আর্থিক দুর্বল মানুষের সঙ্গে মধ্যবিত্তের বহু সাশ্রয়। সস্তা সুন্দর অ্যাপ ডাউনলোড করলেই মুশকিল আসান।তবে প্যাথলজিক্যাল পরীক্ষার সুলভ সুযোগ এই কেন্দ্র থেকেই মিলবে।

