দিগদর্শন ওয়েব ডেস্ক: ওয়ার্মউড সিনার্জি হোটেল কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতায় সমাজ কল্যানমূলক কাজে সাম্প্রতিক শ্রী রামকৃষ্ণ আনন্দ আশ্রমের একশ কন্যাশিশুদের পুষ্টিকর সুষম আহারের মধ্যাহ্নভোজনের আয়োজন করে। পেশাগত কাজের সঙ্গে সামাজিক কর্তব্যকে প্রাধান্য দিয়ে হোটেল কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসনীয়।

হোটেল কর্তৃপক্ষের পক্ষে সৌম্য সেনগুপ্ত বলেন এক অসাধারণ মুহূর্ত কাটাতে পেরে আমরা ধন্য।তৃপ্তে। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক কাজে যুক্ত থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কবি গোলাম মোস্তফা লিখেছিলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সর শিশুদের অন্তরে। ভারতে প্রায় তিনকোটি অনাথ শিশুর মধ্যে মাথার ওপর ছাদ পেয়েছে মাত্র ১০ শতাংশ। সেক্ষেত্রে যেকোন ক্ষুদ্র প্রচেষ্টা মহান হয় মানবিক উন্মেষে। সেই কাজটিই করেছে ওয়ার্মউড সিনার্জি হোটেল।
