শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ফাউন্ড্রি শিল্পে অশনি সংকেত

****

দিগদর্শন ওয়েব ডেস্ক: ইরান ইজরায়েল ও ইরান সংঘর্ষে প্রভাব ভারতে ফাউন্ড্রি শিল্পেও পড়েছে। কাঁচামালের দাম যেমন বেড়েছে পরিবহণ খরচও বেড়েছে। শুক্রবার মধ্য কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য দিল ফাউন্ড্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন , ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন ও ইন্ডিয়ান ফাউন্ড্রি অ্যাসোসিয়েশন।

এক প্রেস বিবৃতিতে এই তিন সংগঠন জানিয়েছে গত তিনমাসে পিগআয়রনের দাম ১৩ শতাংশের বেশি বেড়েছে। স্টিল গ্রেড পিগ আয়রনের দাম ২০২৬ সালের জানুয়ারিতে প্রতি টন ৩৬,৫০০ থেকে বেড়ে ১০ এপ্রিল পর্যন্ত প্রতি টন হয় ৪১,৫০০ টাকা। একই সময়ে ফাউন্ড্রি গ্রেড পিগ আয়রনের দাম ৪০ হাজার টাকা থেকে বেড়ে ৪৫ হাজার টাকায় পৌঁছে গেছে। পরিবহণ খরচ বাড়ায় রপ্তানিতেও খরচ বেড়েছে ৫০ থেকে ৬০ শতাংশ। বাড়তি টাকা বীমা বাবদ প্রিমিয়াম দিতে হচ্ছে। সঙ্গে বিকল্প পথে পণ্য পাঠাতে জ্বালানি খরচও বেড়েছে। তেল, গ্যাস, পাম্প ও ভালভ খাত স্থিতিশীল হলেও অটোমোবাইল ও নির্মাণ সংক্রান্ত কাস্টিং পণ্যে মন্দা দেখা যাচ্ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ছোট ও মাঝারি শিল্পদ্যোগ। এফ সি ডি এ -র যুগ্ম চেয়ারম্যান বিজয় শঙ্কর বেরিওয়াল বলেন, পেমেন্ট চক্র বিলম্বিত হচ্ছে যারফলে কার্যকরী মূলধনের চাপে থাকা ক্ষুদ্র ও মাঝারি ফাউন্ড্রি শিল্প মন্দায়।

এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সন্দীপ কেজরিওয়াল, সুমিত আগরওয়াল, অনিল মাধোগারিয়া এবং সন্দীপ দত্ত। প্রত্যেকে নেতিবাচক পরিস্থিতি দ্রুত কাটিয়ে শক্তিশালী প্রকৌশল কারিগরিতে ভারত একটি বিকল্প উৎস হিসেবে আবার নিজের অস্তিত্ব প্রমাণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *