শিরোনাম

অন্নপূর্ণার স্বদেশী লিমিটেড স্ন্যাক্সের বাজারের আনল অফসাইড স্ন্যাকস খেয়ে অভিভূত সৌরভ গাঙ্গুলি

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক : ভারতে স্ন্যকস-এর বাজার দ্রুত বাড়ছে। এই মুহূর্তে বাজার মুল্য প্রায় ৫০ হাজার কোটি টাকার মত। সমীক্ষা বলছে , ২০৩০ থেকে ২০৩৩ এর মধ্যে এই পরিমাণ এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। স্বাস্থ্য সচেতনার জন্য ভাজা স্ন্যাক্সের পাশাপাশি বেকড স্ন্যাক্সের চাহিদাও বাড়ছে। জীবনযাত্রার গতি যত বাড়ছে প্যাকেটজাত মুখরোচক খাদ্যের চাহিদা বাড়ছে । বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে। বিভিন্ন কর্পোরেট সংস্থার তাই নজরে বেকড স্ন্যাক্সের সম্ভার। স্ন্যাক্সের বাজারে যদি কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সৌরভ গাঙ্গুলি, তাহলে সেই পণ্য উৎপাদক সংস্থার পণ্যের চাহিদা কেমন হবে সেটা সহজেই অনুমেয়।

রাজ্যের একটি সংস্থা অন্নপূর্ণা স্বদেশী ইতিমধ্যেই ন্যায্যমূল্য ও গুণগত মানের দাবি নিয়ে জনপ্রিয়তায় শিখরে পৌঁছচ্ছে। এমনই মন্তব্য অন্নপূর্ণা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভ গাঙ্গুলির । তিনি বলেন, সারাদিনের কাজের শেষে যখন বাড়ি ফিরে গরম গরম এককাপ চা খাই, তখন অন্নপূর্ণা স্ন্যাক্সের নানারকম আইটেম চেখে দেখি।

মঙ্গলবার সকালে কলকাতার স্বভূমিতে অন্নপূর্ণা স্ন্যাক্সের নতুন মুখরোচক ব্র্যান্ড অফসাইড এর প্রকাশ ঘটল ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভ গাঙ্গুলিকে দিয়ে। মঞ্চে উপস্থিত ছিলেন চেয়ারম্যান , প্রতিষ্ঠাতা রীতেশ শাহ, ডিরেক্টর শ্রীরাম বাগলা, সি ই ও রোহিত সিংহানিয়া, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর চন্দন ঘোষ ও মধুর কনফেকসনার্স এর ডিরেক্টর মনোজ শর্মা। ২০১৫ সালে প্রতিষ্ঠিত সংস্থার বিভিন্ন ধরণের বিভিন্ন স্বাদের স্ন্যাক্সের বিপুল জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমন বেড়েছে রাজ্যের বিপণন ক্ষেত্র।

এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের পরিবেশকরা উপস্থিত হন বিপুল উদ্দীপনা নিয়ে। প্রায় ৮৫০ জন পরিবেশক ও দেড়লাখ গ্রাম, তিনশো শহরে অন্নপূর্ণা স্ন্যাক্সের বিপণনের স্ন্যাক্সের বাজারে প্রথম সারিতে।সংস্থার পক্ষে রীতেশ শাহ ও শ্রীরাম বাগলা জানালেন, ক্রয়সাধ্য দাম ও খাদ্য পণ্যের মানের সঙ্গে কোনো সমঝোতা না করায় অন্নপূর্ণা স্ন্যাকস আজ আস্থার প্রতীক। ইতিমধ্যে ৪০৭ কোটি টাকার ব্যবসা এবং ৫৪ শতাংশ অগ্রগতির ফলে অন্নপূর্ণা স্ন্যাকস পূর্বাঞ্চলে সেরা মুখরোচক পণ্য হিসেবে ক্রেতাদের কাছে স্বীকৃত হয়েছে। প্রত্যক্ষ প্রায় হাজার কর্মীর কর্মকুশলতায় অন্নপূর্ণা ব্র্যান্ড দেশের সেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *