*****
দিগদর্শন ওয়েব ডেস্ক; দু মিনিটে যেমন ম্যাগি বানানো যায়, তেমন সামান্য একটি কৌশল জেনে রাখলে পাঁচ মিনিটের মধ্যেই মৃত্যুপথযাত্রী মানুষকে নতুন জীবন দেওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চাইল্ড ইন লিভ ইনস্টিটিউট সংক্ষেপে যা সিনি নামে পরিচিত সমাজসেবী সংগঠন। তাদের উদ্যোগে তাদের নিজস্ব কার্যালয়ে মাসিক শুভায়ু হেল্থ অ্যান্ড ওয়েলনেস ডায়ালগ সিরিজের সূচনা হলো। বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর্মীদের সক্ষমতার মান উন্নয়ন।

অনুষ্ঠানের শুরুতে একটি পথ নাটিকায় ডুবে যাওয়া মানুষকে উদ্ধারের পর শ্বাসযন্ত্র স্বাভাবিক করার কি সব পদ্ধতি আছে সেই সাধারণ অথচ গুরুত্বপূর্ণ একটি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সাম্প্রতিক কালের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক দুর্ঘটনা, বিখ্যাত গায়ক জুবিন মেহেতার দুর্ঘটনা ও অতীতে অভিনেত্রী কেয়া চক্রবর্তীর মৃত্যু সবই জলে ডুবে। আজও বছরে বিশ্বে জলে ডুবে মৃত্যু প্রায় তিনলক্ষ। শুধু পশ্চিমবঙ্গেই প্রতিদিন ১২ জন শিশু জলে ডুবে মারা যায়। শহরাঞ্চলে শান্তর জানা মানুষের সংখ্যা কম। কিন্তু সমুদ্র বা নদীর তীরে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়ে প্রাণ হারাচ্ছেন। সেক্ষেত্রে সি পি আর ও হার্ট পাম্প কৌশল জানা থাকলে প্রাথমিক চিকিৎসায় বহুত মানুষের জীবন রক্ষা করা যায়।

দ্বিতীয় ভাগের অনুষ্ঠানে নন কমিউনিকেবল ডিজিজেস: দ্য সাইলেন্ট এপিডেমিক এ ভারতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রকোপ নিয়ে আলোচনা করা হয়। প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা , প্রাথমিক পর্যায়ে রোগ সনাক্তকরণ ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। মূল বক্তা ছিলেন কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান ও অধ্যাপক ডা: অরুণাংশু তালুকদার। সিনি সমাজসেবী সংস্থা রয়েল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের সহায়তায় এই সচেতনতা প্রকল্প চলছে।
