শিরোনাম

ভারতের রাষ্ট্রীয় ফরোয়ার্ড ব্লক প্রার্থী ঘোষণা শুরু করল

*******

দিগদর্শন ওয়েব ডেস্ক: দুয়ারে নির্বাচন। মূল প্রতিযোগী রাজনৈতিক দলগুলির সঙ্গে অনেক ছোট দলও চাইছে জনগণেশের আশীর্বাদ। বামফ্রন্টের শরিক দল ফরোয়ার্ড ব্লকের এক বিদ্রোহী অংশের অভিযোগ দল ক্রমশ কমিউনিস্টদের ঘনিষ্ঠ হয়েছে ততই সুভাষচন্দ্রের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। ফলে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ কিছু নেতা কর্মী দল ছেড়ে এসে ভারতীয় রাষ্ট্রীয় ফরোয়ার্ড ব্লক দল গড়ে তোলেন।

২০২৬ এ বিধানসভা নির্বাচনে ভারতের রাষ্ট্রীয় ফরোয়ার্ড ব্লক রাজ্যে বেশ কিছু আসনে প্রার্থী দেওয়ার কথা শুক্রবার প্রেসক্লাবের এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হলো। প্রকাশ করা হয় একটি নির্বাচনী ইস্তাহার। নাগরিক বহু বিষয় ছাড়াও ইশতেহারে গুরুত্ব পেয়েছে কিছু দাবি। যেমন নেতাজির ছবি ভারতীয় মুদ্রায় ছাপতে হবে। নেতাজীকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এবং আজাদ হিন্দ সরকারকে প্রথম জাতীয় সরকার স্বীকৃতি দেওয়া হোক। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। মুখার্জি কমিশনের অসমাপ্ত তদন্ত সম্পূর্ণ করতে হবে। দলের নেতৃত্বের পক্ষে দাবি করা হয়, আগামী দিনে এই দল দেশের রাজনীতিতে নির্ণায়কের ভূমিকা নেবে। এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের পরিচয করিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *