শিরোনাম

গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউটের লক্ষ্য ডিগ্রি নয়,দক্ষতাই নতুন স্বীকৃতি

দিগদর্শন ওয়েব ডেস্ক: কর্মসংস্থানের ক্ষেত্রে এখন ডিগ্রি নয়, দক্ষতাই যোগ্যতার মাপকাঠি। এই প্রয়োজনের নিরিখে গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট বাস্তবভিত্তিতে শিল্পক্ষেত্রে সহায়ক শিক্ষাক্রমের ব্যবস্থা করেছে শিক্ষার্থীদের জন্য।
স্বাস্থ্যক্ষেত্রে সাইকোথেরাপি, সি এম এস ও ই ডি, ল্যাব টেকনিশিয়ান, এ এন এম সহ বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের চাহিদাকে লক্ষ্য রেখে শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য কুশলী গড়ে তুলছে। পাশাপাশি টিচার ট্রেনিং, মন্টেসরি ও কাউন্সিনিং ক্ষেত্রেও গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রশিক্ষণ দিচ্ছে।

প্রায় ৭০ শতাংশ ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ শেখার সুযোগ পাচ্ছেন। শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষা মৌমিতা রায়চৌধুরী ও সহ অধ্যক্ষা পৌলমী চৌধুরী জানান, শিক্ষাকেন্দ্রের লক্ষ্য শিক্ষার্থীদের কারিগরী ব্যবহারিক শিক্ষায় দক্ষ করে কর্মসংস্থানের জন্য যোগ্য করে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *