দিগদর্শন ওয়েব ডেস্ক: ১০৬ বছরের ঐতিহ্য নিয়ে পেশাগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে জর্জ টেলিগ্রাফ পথিকৃৎ। শুক্রবার সকালে মধ্য কলকাতার রোটারি মঞ্চে জর্জ গ্রূপ অফ কলেজেস উদযাপন করল ন্যাটকন ২০২৬। এই সন্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত থেকে আগত শিক্ষাবিদ, শিল্পক্ষেত্রের বিশিষ্টজন , গবেষক ও শিক্ষার্থীরা। দুদিনব্যাপী এই সম্মেলন আন্ত: বিভাগীয় আলোচনা ও গবেষণানির্ভর সহযোগিতার এক গতিশীল মঞ্চ হয়ে ওঠে।
বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাম প্রহ্লাদ চৌধুরী, জর্জ গ্রুপ অফ কলেজের উপদেষ্টা ন্যাটকন, মনোহর যোশী, চিকিৎসক সুকুমার মুখার্জি , ড: শুভ চ্যাটার্জি, শিক্ষকেন্দ্রের পরিচালক, ন্যাটকন উপদেষ্টা শ্রীরঞ্জনী যোশী ও ইন্দ্রজিৎ গুপ্ত প্রমুখ।
সন্মেলনআলোচিত বিষয়ের মধ্যে ছিল এস ডি জির ওপর নতুন দৃষ্টিভঙ্গি, স্বাস্থ্য, ম্যানেজমেন্ট ও আই টি’র ক্ষেত্রে স্থিতিশীলতা জোরদার, টেকসই চর্চা ও নিয়ন্ত্রক সচেতনতা। এই বিষয়ে প্রযুক্তিগত আলোচনা, গবেষণাকেন্দ্রিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
মনোজ যোশী বলেন ,ন্যাটকন ২০২৬ বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য একাডেমিয়া ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার প্রতিশ্রুতিতে আমরা দায়বদ্ধ। শ্রীরঞ্জনী যোশী বলেন, আন্ত:বিভাগীয় গবেষণা ও আলোচনার মাধ্যমে আমরা ভবিষ্যত নেতৃত্বকে আরও জটিল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রস্তুত করি । সন্মেলনের শেষ প্রান্তে উৎকৃষ্ট গবেষণা অবদানের স্বীকৃতি প্রদান করা হয়।
