
দিগদর্শন ওয়েব ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা শ্রেষ্ঠা গাঙ্গুলির উদ্যোগে মানসিক স্বাস্থ্যকেন্দ্রিক সংগঠন ফ্লোরেন্স বিশ্ব বন দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। ঝড়ে জলে জঙ্গলে এক ইকো -হেরিটেজ সংগঠনের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির ভেন্যু পার্টনার অফ বিট সি সি ইউ।

সহযোগী আর এক সংস্থা অভিরূপ সেনগুপ্তের প্রয়াস। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেয় বিশেষচাহিদাসম্পন্ন বহু শিশু। পরিবেশ রক্ষা ও মানসিক সুস্থতার সম্পর্ককে দৃঢ় করে তোলার মধ্যে পৃথিবী যেন নিরাপদ বাসযোগ্য ভূমি হয়ে ওঠে সেটাই এই কর্মসূচির লক্ষ্য। এমনটাই জানালেন ওডিসি নৃত্যশিল্পী ও প্রয়াস সংস্থার প্রাণপুরুষ অভিরূপ সেনগুপ্ত। ফ্লোরেন্সের পক্ষে শ্রেষ্ঠা গাঙ্গুলি বলেন, বর্তমান দ্রুতগতির জীবনযাত্রায় পরিবেশ রক্ষা ও মানসিক স্বাস্থ্যের বিকাশ করা জরুরি।

