
****
দিগদর্শন ওয়েব ডেস্ক: ৮ মার্চ নারী দিবস উপলক্ষে প্রতি বছর নারী ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যাসি এক বিশেষ অনুষ্ঠান পালন করে। স্বীকৃতি দেয় নারীকৃতিদের। এবারেও ব্যতিক্রম নয়।
শুক্রবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ফ্যাসি’র তরফে জানানো হলো, নারী ক্ষমতায়নের প্রচার ও প্রসার সহ স্বনিযুক্তির নারীকৃতিদের সম্মান জানিয়ে উৎসাহিত করা হয়। এবারের অনুষ্ঠানের সহায়ক হয়েছে গণেশ ইমপ্লেক্স, হিন্দকন কেমিক্যালস, এম এস এম ই ক্লাব ও টিমোলজি।

সাংবাদিক সন্মেলনে নারী উদ্যোগীদের সঙ্গে বিডিস্ত উদ্যোগপতিদেরও সম্মানিত করা হয়। অন্যতম অশোক বাজোরিয়া। যিনি হাওড়া জেলার পঞ্চলা, রানীহাটি উলুবেড়িয়ায় বিশ্বমানের একটি শিল্পপার্ক গড়ে তুলেছেন। যেখানে নারী উদ্যোগীরা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন। অন্যান্যদের মধ্যে ছিলেন সঞ্জয় গোয়েঙ্কা, গিরধারীলাল গোয়েঙ্কা , প্রদীপ লুহারিওয়ালা ও মেড্রা ফিনভেস্টের ড: অজিত কুমার জৈন। উদ্যোক্তাদের পক্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগ খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা রাখার কথা জানানো হয়েছে।

উল্লেখনীয় ১৯৫৯ সালে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ও জহরলাল নেহরুর উদ্যোগে প্রতিষ্ঠিত ফ্যাসি দেশজুড়ে মাইক্রো , ক্ষুদ্র, গ্রামীণ, কুটির এবং গ্রামীণ উদ্যোগগুলির প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন হিসেবে কাজ করছে। ফেডারেশন ভবনটি ১৯৬৩ সালে রাষ্ট্রপতি সর্বোপল্লি রাধাকৃষ্ণন উদ্বোধন করেন।
অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে থাকছেন সুস্মিতা মুখার্জি, মৌ সেন, পি কে দাস, অনুপম গায়েন, ইউকো ব্যাংক ও সিডবির প্রতিনিধিরা। থাকবেন ড: শঙ্কর সান্যাল, অসিত চট্টোপাধ্যায়, অমিতাভ দত্ত প্রমুখ।
সাংবাদিক সন্মেলনের শেষপর্বে ১২ জন সফল নারী উদ্যোক্তাদের স্মারক, সনদপত্র ও শাল প্রদান করে সম্মানিত করার ঘোষণা করা হয।১৫ টি সেলাই মেশিন দেওয়ারও ঘোষণা করা হয। ঘোষিত হয় সমাজ উন্নয়নে ১০ জন ব্যক্তিত্বদের শংসাপত্র অর্পণের কথা।
