শিরোনাম

এ্যাসেনসিভ এডু স্কিল ফাউন্ডেশন ও জিনিয়াস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হস্তনির্মিত এমব্রয়ডারি শিল্পীদের ক্ষমতায়ন সমাবর্তন উৎসব

****

দিগদর্শন ওয়েব ডেস্ক: সোমবার সকালে মধ্য কলকাতায় একটি পাঁচতারা হোটেলে হস্তনির্মিত এমব্রয়ডারি শিল্পীদের ক্ষমতায়ন সমাবর্তন অনুষ্ঠান পালন করল এ্যাসেন্সিভ এডু স্কিল ফাউন্ডেশন ও জিনিয়াস ফাউন্ডেশন। সংগঠিত প্রয়াসের সিএসআর নির্ভর দক্ষতা ও বাজারে বিপণন কর্মসূচি সফলভাবে প্রণয়ন করার কৃতিত্বকে সংস্থার তরফে জনসচেতনতা ও অংশগ্রহণের জন্য হস্তনির্মিত এমব্রয়ডারি শিল্পীদের প্রশংসার করেন।

এই প্রকল্পের মূল চালিকাশক্তি কাশ্মীরের মেয়েরা ওর গৃহবধূরা। ভার্চুয়াল যোগাযোগে সুদূর কাশ্মীরের সেইসব শিল্পীরা সাইট অনুষ্ঠানে যোগ দেন। কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন জিনিয়াস এইচ আর টেক লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপক পরিচালক আর পি যাদব। বিশেষ অতিথি ছিলেন রাজ্য সরকারের শ্রম দফতরের অতিরিক্ত সচিব শাওনি সেন।অন্যান্যদের মধ্যে ছিলেন জিনিয়াস দিচ্ছে এইচআরটেক লিমিটেড, এ্যাসেন্সসিভ গ্রুপ,জাতীয় দক্ষতা উন্নয়ন নিগম, কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রক ও দি বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি – এর ঊর্ধ্বতন আধিকারিকেরা।

সংস্থার গ্রুপ চেয়ারম্যান অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, মেন্টরশিপ, উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গি ও সংগঠিত বাজার সংযোগের একটি সামগ্রিক জীবিকাভিত্তিক পরিবেশ ব্যবস্থার গড়ে তোলা অত্যন্ত জরুরি যাতে ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণের পাশাপাশি দীর্ঘস্থায়ী প্রভাব নিশ্চিত করাযায়। অনুষ্ঠানে প্রদর্শিত হলো একটি প্রকল্প চিত্র প্রদর্শিত ও ভার্চুয়াল শংসাপত্র বিতরণ এবং উপকৃত শিল্পীদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করত হয়। শিল্পীরা তাঁদের উন্নত দক্ষতা, আয় সম্ভাবনার বৃদ্ধি ও নতুন আত্মবিশ্বাস অর্জনের অভিজ্ঞতা ভাগ করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *